Hebrews 8:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন ঈসা এই ইমামদের চেয়ে উৎকৃষ্টতর এক পরিচর্যা কাজ পেয়েছেন এবং পুরানো নিয়মের চেয়ে এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হয়েছেন, যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাগুলোর উপরে স্থাপিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যীশু যে পরিচর্যা করেন, তা তাদের চেয়েও উৎকৃষ্ট স্তরের, কারণ তিনি যে সন্ধিচুক্তির মধ্যস্থতাকারী হয়েছেন, পুরোনোর চেয়ে তা শ্রেয় এবং উৎকৃষ্টতর প্রতিশ্রুতির উপরে প্রতিষ্ঠিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন, যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাকলাপের উপরে স্থাপিত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এখন যীশুকে য়ে কাজের জন্য নিযোগ করা হয়েছে তা ঐ যাজকদের থেকে অনেক গুণে মহত্৷ সেই একইভাবে যীশু য়ে নতুন চুক্তি ঈশ্বরের কাছ থেকে এনেছেন তা পুরাতন চুক্তিটির থেকে অনেক শ্রেষ্ঠ৷ এই নতুন চুক্তি শ্রেষ্ঠ বিষয়ের প্রতিশ্রুতির ওপর স্থাপিত হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এখন খ্রীষ্ট সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পেয়েছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হয়েছেন, যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞার উপরে স্থাপিত হয়েছে|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন, যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাকলাপের উপরে স্থাপিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন আমরা দেখছি, যীশু যে পুরোহিতের কাজ পেয়েছেন তা ঐ পুরোহিতদের কাজের চেয়েও অনেক উপরে, যেমন করে যে ব্যবস্থার মধ্যস্থ তিনি হয়েছেন সেই ব্যবস্থা আগের ব্যবস্থার চেয়েও অনেক উপরে; কারণ এই ব্যবস্থা আরও ভাল ভাল প্রতিজ্ঞার উপর নির্ভর করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন আমরা দেখছি, ঈসা যে ইমামের কাজ পেয়েছেন তা ঐ ইমামদের কাজের চেয়েও অনেক উপরে, যেমন করে যে ব্যবস্থার মধ্যস' তিনি হয়েছেন সেই ব্যবস্থা আগের ব্যবস্থার চেয়েও অনেক উপরে; কারণ এই ব্যবস্থা আরও ভাল ভাল ওয়াদার উপর ভরসা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন খ্রীষ্ট যে পৌরোহিত্য করেন তা উৎকৃষ্টতর, যেমন তাঁর মধ্যস্থতায় স্থাপিত সন্ধিচুক্তি শ্রেয় কারণ মহত্তর প্রতিশ্রুতির দ্বারাই তা সম্পাদিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন যীশুকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে তা ঐ যাজকদের থেকে অনেক গুণে মহত্৷ সেই একইভাবে যীশু যে নতুন চুক্তি ঈশ্বরের কাছ থেকে এনেছেন তা পুরাতন চুক্তিটির থেকে অনেক শ্রেষ্ঠ৷ এই নতুন চুক্তি শ্রেষ্ঠ বিষয়ের প্রতিশ্রুতির ওপর স্থাপিত হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন খ্রীষ্ট সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পেয়েছেন, যে পরিমাণে তিনি এমন এক নতুন নিয়মের মধ্যস্থ হয়েছেন, যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞার উপরে স্থাপিত হয়েছে।