Hebrews 9:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সমস্ত কিছু খাদ্য, পানীয় ও নানা রকম বাপ্তিস্মের বিষয়ে যা কেবল দেহ সম্বন্ধীয় ধর্মীয় নিয়ম মাত্র। এগুলো সংশোধনের সময় আসা পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি শুধুমাত্র খাবার, পানীয় ও বিভিন্ন আনুষ্ঠানিক শুচিকরণ সম্পর্কিত বাহ্যিক নিয়ন্ত্রণ-বিধিস্বরূপ, যা নতুন বিধি প্রবর্তণের সময় না আসা পর্যন্ত প্রযোজ্য ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সমস্তই খাদ্য, পেয় ও বিবিধ বাপ্তিস্ম সহযুক্ত, সে সকল কেবল মাংসের ধর্ম্মবিধিমাত্র, সংশোধনের সময় পর্য্যন্ত পালনীয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ উপহারগুলি কেবল খাদ্য়, পানীয় ও নানা প্রকার বাহ্যিক শুচি স্নানের গণ্ডীতে বাঁধা ছিল৷ সে সব বিধি-ব্যবস্থাগুলি ছিল কেবল মানুষের দেহ সম্বন্ধীয়৷ সেগুলি ব্যক্তির হৃদয় সম্বন্ধীয় বিষয় ছিল না৷ নতুন আদেশ না আসা পর্যন্ত ঈশ্বর তাঁর লোকদের এইসব নিয়ম অনুসরণ করতে দিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সবই খাদ্য, পানীয় ও নানাধরনের শুচি স্নানের মধ্যে বাঁধা, সে সকল কেবল মানুষের ধর্ম্মবিধিমাত্র, সংশোধনের সময় পর্যন্ত পালনীয়|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সমস্তই খাদ্য, পেয় ও বিবিধ বাপ্তিস্ম সহযুক্ত, সেই সকল কেবল মাংসের ধর্মবিধিমাত্র, সংশোধনের সময় পর্যন্ত পালনীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো কেবল দেহের ব্যাপার, অর্থাৎ খাওয়া- দাওয়া ও ধর্মের নিয়ম মত শুচি হবার ব্যাপার মাত্র। কেবল সব কিছু সংশোধনের সময় পর্যন্ত সেগুলো কাজে লেগেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো কেবল শরীরের ব্যাপার, অর্থাৎ খাওয়া-দাওয়া ও শরীয়ত মত পাক-সাফ হবার ব্যাপার মাত্র। কেবল সব কিছু সংশোধনের সময় পর্যন্ত সেগুলো কাজে লেগেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এগুলি কেবলমাত্র খাদ্য, পানীয় এবং দ্রাক্ষালনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। নূতন বিধিনিয়ম প্রবর্তনের কাল না আসা পর্যন্তই এই সব বাহ্যিক নিয়মাবলীর স্থায়িত্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ উপহারগুলি কেবল খাদ্য, পানীয় ও নানা প্রকার বাহ্যিক শুচি স্নানের গণ্ডীতে বাঁধা ছিল৷ সে সব বিধি-ব্যবস্থাগুলি ছিল কেবল মানুষের দেহ সম্বন্ধীয়৷ সেগুলি ব্যক্তির হৃদয় সম্বন্ধীয় বিষয় ছিল না৷ নতুন আদেশ না আসা পর্যন্ত ঈশ্বর তাঁর লোকদের এইসব নিয়ম অনুসরণ করতে দিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সবই খাদ্য, পানীয় ও নানা ধরনের শুচি স্নানের মধ্যে বাঁধা, সে সকল কেবল দেহের ধার্মিক বিধিমাত্র, সংশোধনের দিন পর্যন্ত পালনীয়।