Hebrews 9:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ছাগল ও ষাঁড়ের রক্ত এবং যারা নাপাক হত তাদের উপরে ছিটানো বক্না বাছুরের ভস্ম যদি দৈহিকভাবে তাদের পাক-সাফ করে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সংস্কারগতভাবে অশুচি, বাহ্যিকভাবে শুচিশুদ্ধ করার জন্য তাদের উপরে ছাগল ও ষাঁড়ের রক্ত এবং দগ্ধ বকনা-বাছুরের ভস্ম ছিটিয়ে দেওয়া হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রোক্ষিত গাভী-ভস্ম যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ছাগ বা বৃষের রক্ত ও বাছুরের ভস্ম সেই সব অশুচি মানুষের উপর ছিটিয়ে তাদের দেহকে পবিত্র করা হত, যাঁরা উপাসনাস্থলে প্রবেশের জন্য যথেষ্ট শুচি ছিল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ছাগলের ও বৃষের রক্ত এবং অশুচীদের উপরে বাছুরের ভস্ম ছড়িয়ে যদি দেহ শুচীতার জন্য পবিত্র করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রোক্ষিপ্ত গাভীভস্ম যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা অশুচি হত তাদের উপর ছাগল ও ষাঁড়ের রক্ত বা বাছুর- পোড়ানো ছাই ছিটানো হত; তাতে তাদের বাইরের দেহটাই কেবল শুচি হয়ে পরিষ্কার হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা নাপাক হত তাদের উপর ছাগল ও ষাঁড়ের রক্ত বা বাছুর-পোড়ানো ছাই ছিটানো হত; তাতে তাদের বাইরের শরীরটাই কেবল পাক-সাফ হয়ে পরিষ্কার হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশুচি ব্যক্তির উপরে ছাগ কিম্বা বৃষের রক্ত কিম্বা হোমাগ্নিতে দগ্ধ গাভীর ভস্ম ছিটিয়ে দেওয়ার ফলে যদি দৈহিক শুচিতা অর্জিত হয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছাগ বা বৃষের রক্ত ও বাছুরের ভস্ম সেই সব অশুচি মানুষের উপর ছিটিয়ে তাদের দেহকে পবিত্র করা হত যারা উপাসনা স্থলে প্রবেশের জন্য যথেষ্ট শুচি ছিল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ছাগলের ও বৃষের রক্ত এবং অশুচিদের উপরে বাছুরের ভস্ম ছড়িয়ে যদি দেহ বিশুদ্ধতার জন্য পবিত্র করে,