Hebrews 9:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ একটি তাঁবু নির্মিত হয়েছিল, সেটির প্রথম ভাগে প্রদীপ-আসন, টেবিল ও দর্শন-রুটির শ্রেণী ছিল, এর নাম পবিত্র স্থান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, একটি সমাগম তাঁবু স্থাপিত হয়েছিল, যার প্রথম কক্ষে ছিল সেই দীপাধার, উৎসর্গীকৃত দর্শন রুটিসহ একটি টেবিল; একে বলা হত, পবিত্রস্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ একটী তাম্বু নির্ম্মিত হইয়াছিল, সেটী প্রথম, তাহার মধ্যে দীপবৃক্ষ, মেজ ও দর্শনরুটীর শ্রেণী ছিল; ইহার নাম পবিত্র স্থান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
উপাসনার স্থানটি ছিল এক তাঁবুর ভেতরে৷ যার প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, য়েখানে ছিল বাতিদান,টেবিল ও ঈশ্বরকে উত্‌সর্গীকৃত বিশেষ রুটি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ একটী তাঁবু নির্মিত হয়েছিল, সেটী প্রথম, তার মধ্যে বাতিস্তম্ভ, টেবিল ও দর্শনরুটীর ছিল; এটার নাম পবিত্র জায়গা|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেটি প্রথম, তাহার মধ্যে দীপবৃক্ষ, মেজ ও দর্শন-রুটির শ্রেণী ছিল; ইহার নাম পবিত্র স্থান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই অনুসারে একটা তাম্বু তৈরী করা হয়েছিল। সেই তাম্বুর প্রথম অংশে থাকত বাতিদান, টেবিল এবং সম্মুখ-রুটি। এই প্রথম অংশটির নাম ছিল পবিত্র স্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই অনুসারে একটা তাম্বু তৈরী করা হয়েছিল। সেই তাম্বুর প্রথম অংশে থাকত বাতিদান, টেবিল এবং পবিত্র-রুটি। এই প্রথম অংশটির নাম ছিল পবিত্র স্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি শিবির নির্মিত হয়েছিল যার সম্মুখ ভাগে ছিল একটি দীপাধার এবং রুটি রাখার জন্য সাজানো থাকত একটি টেবিল। এই অংশটিকে বলা হত পবিত্র স্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপাসনার স্থানটি ছিল এক তাঁবুর ভেতরে৷ যার প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, যেখানে ছিল বাতিদান, টেবিল ও ঈশ্বরকে উৎসর্গীকৃত বিশেষ রুটি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ একটি তাঁবু নির্মিত হয়েছিল, সেটি প্রথম, তার মধ্যে বাতিস্তম্ভ, টেবিল ও দর্শনরুটি র ছিল; এটার নাম পবিত্র তাঁবু।