Hebrews 9:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত অনুসারে প্রায় সমস্ত কিছুই রক্ত দ্বারা পাক-পবিত্র হয় এবং রক্তসেচন ছাড়া গুনাহের মাফ হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধান অনুসারে, প্রকৃতপক্ষে সব কিছুকেই রক্ত দ্বারা পরিশোধিত হতে হয় এবং রক্তসেচন ছাড়া পাপের ক্ষমা হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে শুচিকৃত হয়, এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ বিধি-ব্যবস্থা বলে য়ে প্রায় সব কিছুই রক্ত ছিটিয়ে শুচি করা প্রযোজন, আর রক্তপাত ব্যতিরেকে পাপের মোচন হয় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর নিয়ম অনুসারে প্রায় সবই রক্তে শুচীকৃত হয়, এবং রক্তসেচনছাড়া পাপের ক্ষমা হয় না|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে শুচিকৃত হয়, এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আইন-কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা শুচি করা হয় এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার শরীয়ত মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা পাক-সাফ করা হয় এবং রক্তপাত না হলে গুনাহের মাফ হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বস্তুতঃ বিধান অনুসারে সব কিছুই রক্ত দ্বারা শুচি করতে হয় এবং রক্ত ব্যতিরেকে পাপ মোচন হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ বিধি-ব্যবস্থা বলে যে প্রায় সব কিছুই রক্ত ছিটিয়ে শুচি করা প্রয়োজন, আর রক্তপাত ব্যতিরেকে পাপের মোচন হয় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিয়ম অনুসারে প্রায় সবই রক্তে শুচি হয় এবং রক্ত সেচন ছাড়া পাপের ক্ষমা হয় না।