Hebrews 9:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, যে সমস্ত জিনিস বেহেশতী বিষয়ের দৃষ্টান্ত, সেগুলোর ক্ষেত্রে ঐ সমস্ত বিষয় দ্বারা পাক-পবিত্র হওয়া আবশ্যক ছিল; কিন্তু যে সমস্ত বিষয় স্বয়ং বেহেশতী, সেগুলোর তা থেকে শ্রেষ্ঠ কোরবানী দ্বারা পাক-পবিত্র হওয়া আবশ্যক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, যেগুলি স্বর্গীয় বিষয়ের প্রতিরূপ, সেগুলি এসব বলির দ্বারা শুচিকৃত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু স্বর্গীয় বিষয়গুলির জন্য মহত্তর বলিদানের আবশ্যকতা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলির ঐ সকলের দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক ছিল; কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয়, সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই বিষয়গুলি ছিল আসল স্বর্গীয় বিষয়গুলির দৃষ্টান্ত, সেগুলিকে বলিদানের রক্তে শুচি করার প্রযোজন ছিল৷ কিন্তু যা প্রকৃত স্বর্গীয় বিষয় সেগুলি এর থেকে শ্রেষ্ঠতর বলিদানের দ্বারা শুচি হওয়া প্রযোজন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাল, যা যা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেইগুলির ঐ পশুর বলিদানের মাধ্যমে শুচীকৃত হওয়া আব্যশক ছিল; কিন্তু যা যা স্বয়ং স্বর্গীয়, সেগুলির এর থেকে শ্রেষ্ঠ যজ্ঞের মাধ্যমে শুচীকৃত হওয়া আবশ্যক|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেইগুলির ঐ সকলের দ্বারা শুচিকৃত হওয়া আবশ্যক ছিল; কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয়, সেইগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা শুচিকৃত হওয়া আবশ্যক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা স্বর্গীয় জিনিসের নকলমাত্র সেগুলো পশু উৎসর্গের দ্বারা শুচি করবার দরকার ছিল কিন্তু যা আসলেই স্বর্গীয় জিনিস সেগুলো শুচি করবার জন্য আরও মহান উৎসর্গের দরকার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা বেহেশতী জিনিসের নকলমাত্র সেগুলো পশু কোরবানীর দ্বারা পাক-সাফ করবার দরকার ছিল কিন্তু যা আসলেই বেহেশতী জিনিস সেগুলো পাক-সাফ করবার জন্য আরও মহান কোরবানীর দরকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেগুলি স্বর্গীয় বস্তুসমূহের অনুকরণ মাত্র সেগুলিকে যদি উক্ত পদ্ধতিতে শুচি করা হয় তাহলে স্বর্গীয় বস্তুগুলি শুচি করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট বলি উৎসর্গ করা প্রয়োজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বিষয়গুলি ছিল আসল স্বর্গীয় বিষয়গুলির দৃষ্টান্ত, সেগুলিকে বলিদানের রক্তে শুচি করার প্রয়োজন ছিল৷ কিন্তু যা প্রকৃত স্বর্গীয় বিষয় সেগুলি এর থেকে শ্রেষ্ঠতর বলিদানের দ্বারা শুচি হওয়া প্রয়োজন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাল, যা যা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেইগুলির ঐ পশুর বলিদানের মাধ্যমে শুচি হওয়া আব্যশক ছিল; কিন্তু যা যা স্বয়ং স্বর্গীয়, সেগুলির এর থেকে শ্রেষ্ঠ যজ্ঞের মাধ্যমে শুচি হওয়া আবশ্যক।