Hebrews 9:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তা হলে দুনিয়া সৃষ্টির সময় থেকে অনেক বার তাঁকে মৃত্যু ভোগ করতে হত। কিন্তু বাস্তবিক তিনি এক বার, যুগের শেষ সময়ে, নিজেকে কোরবানী দিয়ে গুনাহ্‌ দূর করার জন্য প্রকাশিত হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে জগৎ সৃষ্টির কাল থেকে খ্রীষ্টকে বহুবারই কষ্টভোগ ও মৃত্যুবরণ করতে হত। কিন্তু এখন, যুগের শেষ সময়ে, আত্মবলিদানের দ্বারা তিনি চিরকালের মতো পাপের বিলোপ সাধনের উদ্দেশ্যে একবারই প্রকাশিত হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহা হইলে জগতের পত্তনাবধি অনেক বার তাঁহাকে মৃত্যু ভোগ করিতে হইত। কিন্তু বাস্তবিক তিনি এক বার, যুগপর্য্যায়ের পরিণামে, আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত, প্রকাশিত হইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট যদি তাই করতেন তবে জগত্ সৃষ্টির সময় থেকে তাঁকে বারবার প্রাণ দিতে হত৷ খ্রীষ্ট এসে একবার নিজেকে উত্‌সর্গ করেছেন৷ সেই একবারই চিরন্তন কাজের সমাপ্তি হয়েছে৷ জগতের অন্তিম কালেই খ্রীষ্ট নিজেকে বলিরূপে উত্‌সর্গ করে লোকদের পাপনাশ করতে এলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তা হলে জগতের শুরু থেকে অনেক বার তাঁকে মৃত্যু ভোগ করতে হত| কিন্তু বাস্তবিক তিনি এক বার, যুগপর্য্যায়ের শেষে, নিজের বলিদান মাধ্যমে পাপ নাশ করবার জন্য প্রকাশিত হয়েছেন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহা হইলে জগতের পত্তনাবধি অনেক বার তাহাকে মৃত্যু ভোগ করিতে হইত। কিন্তু বাস্তবিক তিনি একবার, যুগপর্যায়ের পরিণামে, আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত, প্রকাশিত হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা-ই যদি করতে হত তবে জগৎ সৃষ্টির সময় থেকে আরম্ভ করে তাঁকে অনেকবারই কষ্টভোগ করে মরতে হত; কিন্তু এখন সমস্ত যুগের শেষে তিনি একবারই প্রকাশিত হয়েছেন যেন নিজেকে উৎসর্গ করে তিনি পাপ দূর করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা-ই যদি করতে হত তবে দুনিয়া সৃষ্টির সময় থেকে শুরু করে তাঁকে অনেকবারই কষ্টভোগ করে মরতে হত; কিন্তু এখন সমস্ত যুগের শেষে তিনি একবারই প্রকাশিত হয়েছেন যেন নিজেকে কোরবানী দিয়ে তিনি গুনাহ্‌ দূর করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তাহলে বিশ্বজগত সৃষ্টির কাল থেকে তাঁকে অনেক বারই মৃত্যুবরণ করতে হত। কিন্তু তিনি এই যুগান্ত কালে একবারই আত্মযজ্ঞ সাধন করে পাপ নির্মূল করার জন্য আবির্ভূত হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট যদি তাই করতেন তবে জগৎ‌ সৃষ্টির সময় থেকে তাঁকে বারবার প্রাণ দিতে হত৷ খ্রীষ্ট এসে একবার নিজেকে উৎসর্গ করেছেন৷ সেই একবারেই চিরন্তন কাজের সমাপ্তি হয়েছে৷ জগতের অন্তিম কালেই খ্রীষ্ট নিজেকে বলিরূপে উৎসর্গ করে লোকদের পাপনাশ করতে এলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাহলে জগতের শুরু থেকে অনেকবার তাঁকে মৃত্যুভোগ করতে হত। কিন্তু বাস্তবিক তিনি একবার, যুগপর্য্যায়ের শেষে, নিজের বলিদান মাধ্যমে পাপ নাশ করবার জন্য প্রকাশিত হয়েছেন।