Hebrews 9:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তার উপরে মহিমার সেই দু’টি কারুবী ছিল, যাদের ডানা দিয়ে গুনাহ্‌ আবরণটি ঢেকে রাখত। অবশ্য এই সমস্ত বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া এখন নিষ্প্রয়োজন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিন্দুকের উপরে ছিল মহিমার সেই দুই করূব, যারা সিন্দুকের আচ্ছাদনের উপরে ছায়া বিস্তার করত। কিন্তু এখন আমরা এ সমস্ত বিষয় বিশদভাবে আলোচনা করতে পারি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহার উপরে প্রতাপের সেই দুই করূব ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত; এই সকলের সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সিন্দুকের ওপর ছিল সোনার দুই করূব স্বর্গদূত যা ঈশ্বরের মহিমা প্রকাশ করত৷ তার দয়ার আসনটির ওপর ছায়া ফেলে থাকত৷ বর্তমানে আমরা এর খুঁটিনাটি বর্ণনা দিতে পারি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং সিন্দুকের উপরে ঈশ্বরের প্রতাপের সেই দুই করূব ছিল, যারা পাপাবরণ ছায়া করত; এই সবের বর্ণনা করে বলা এখন নিষ্প্রয়োজন|
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহার উপরে প্রতাপের সেই দুই করূব ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত; এই সকলের সবিশেষ কথা বলা এখন নিষপ্রয়োজন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সিন্দুকের উপরে ঈশ্বরের মহিমায় পূর্ণ দু’টি সোনার করূব ছিল। তাদের ডানাগুলো সেই সিন্দুকের ঢাকনার উপরে মেলে দেওয়া ছিল। এই ঢাকনার উপর পাপ ঢাকা দেওয়া হত। অবশ্য এই সবের খুঁটিনাটির কথা বলা এখন সম্ভব নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সিন্দুকের উপরে আল্লাহ্‌র মহিমায় পূর্ণ দু’টি সোনার কারুবী ছিল। তাদের ডানাগুলো সেই সিন্দুকের ঢাকনার উপরে মেলে দেওয়া ছিল। এই ঢাকনার উপর গুনাহ্‌ ঢাকা দেওয়া হত। অবশ্য এই সবের খুঁটিনাটির কথা বলা এখন সম্ভব নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তি সিন্দুকের উপরে ছিল ঐশ্বরিক মহিমাদীপ্ত দুটি করূব মূর্তি, এরা সেই সিন্দুকের আচ্ছাদনের উপরে অর্থাৎ প্রায়শ্চিত্ত সিংহাসনের উপর ছায়া বিস্তার করত। এখন এই সমস্ত বস্তুর বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সিন্দুকের ওপর ছিল সোনার দুই করূব স্বর্গদূত যা ঈশ্বরের মহিমা প্রকাশ করত৷ তাঁর দয়ার আসনটির ওপর ছায়া ফেলে থাকত৷ বর্তমানে আমরা এর খুঁটিনাটি বর্ণনা দিতে পারি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সিন্দুকের উপরে ঈশ্বরের মহিমার সেই দুই করূব দূত ছিল, যারা পাপাবরণ ছায়া করত; এই সবের বর্ণনা করে বলা এখন নিষ্প্রয়োজন।