Hebrews 9:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সমস্ত বস্তু প্রস্তুত হলে পর, ইমামেরা এবাদতের কাজগুলো সম্পন্ন করার জন্য প্রতি দিন তাঁবুর এই প্রথম অংশে প্রবেশ করতেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে পবিত্র তাঁবুতে সবকিছুর ব্যবস্থা করার পর, যাজকেরা তাদের পরিচর্যা সম্পন্ন করার জন্য নিয়মিতরূপে বাইরের কক্ষে প্রবেশ করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উক্ত সকল বস্তু এইরূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য্য সকল সম্পন্ন করিবার জন্য ঐ প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন এইসব জিনিস পূর্বে বর্ণিত ব্যবস্থা অনুসারে প্রস্তুত হল, তখন যাজকরা প্রতিদিন উপাসনা করার জন্য প্রথম কক্ষে প্রবেশ করতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে এই সব জিনিস এইভাবে তৈরী করা হলে যাজকরা আরাধনার কাজ সব শেষ করবার জন্য ঐ প্রথম তাঁবুতে নিয়মিত প্রবেশ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উক্ত সকল বস্তু এইরূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য সকল সমপন্ন করিবার জন্য ঐ প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সব কিছু তৈরী হবার পর পুরোহিতেরা প্রায়ই তাম্বুর প্রথম অংশটিতে ঢুকে ঈশ্বরের সেবা করতেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সব কিছু তৈরী হবার পর ইমামেরা প্রায়ই তাম্বুর প্রথম অংশটিতে ঢুকে আল্লাহ্র এবাদত-কাজ করতেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর নিরূপিত এই ব্যবস্থা অনুযায়ী উপাসনা করার জন্য পুরোহিতেরা প্রথম শিবিরের সম্মুখভাগে নিয়মিত প্রবেশ করে তাদের ক্রিয়াকর্ম সম্পাদন করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন এইসব জিনিস পূর্বে বর্ণিত ব্যবস্থা অনুসারে প্রস্তুত হল, তখন যাজকরা প্রতিদিন উপাসনা করার জন্য প্রথম কক্ষে প্রবেশ করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এই সব জিনিস এই ভাবে তৈরী করা হলে যাজকরা আরাধনার কাজ সব শেষ করবার জন্য ঐ প্রথম তাঁবুতে নিয়মিত প্রবেশ করে;