Hosea 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ যখন প্রথমে হোসিয়ার সঙ্গে কথা বলেন, তখন মাবুদ হোসিয়াকে বললেন, তুমি যাও, জেনাকারী স্ত্রী ও জেনার সন্তানদের গ্রহণ কর, কেননা এই দেশ মাবুদের কাছ থেকে সরে যাওয়ায় ভয়ানক জেনা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন হোশেয়ের মাধ্যমে কথা বলা শুরু করলেন, তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি যাও, এক ব্যভিচারী স্ত্রী ও অবিশ্বস্ততার সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এক ভয়ংকর ব্যভিচার করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যখন প্রথমে হোশেয় দ্বারা কথা বলেন, তখন সদাপ্রভু হোশেয়কে কহিলেন, তুমি যাও, ব্যভিচারের স্ত্রীকে ও ব্যভিচারের সন্তানদিগকে গ্রহণ কর, কেননা এই দেশ সদাপ্রভুর অনুগমন হইতে নিবৃত্ত হওয়ায় ভয়ানক ব্যভিচার করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যখন প্রথমে হোশেয় দ্বারা কথা বলেন, তখন সদাপ্রভু হোশেয়কে কহিলেন, তুমি যাও, ব্যভিচারের স্ত্রীকে ও ব্যভিচারের সন্তানদিগকে গ্রহণ কর, কেননা এই দেশ সদাপ্রভুর অনুগমন হইতে নিবৃত্ত হওয়ায় ভয়ানক ব্যভিচার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হোশেয়ের মধ্য দিয়ে প্রথমবার কথা বলবার সময়ে সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি গিয়ে একজন ব্যভিচারিণী স্ত্রীলোককে বিয়ে কর। তার ব্যভিচারের সন্তানদেরও গ্রহণ করবে, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে সরে গিয়ে সবচেয়ে জঘন্য ব্যভিচারের দোষে দোষী হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হোসিয়ার মধ্য দিয়ে প্রথমবার কথা বলবার সময়ে মাবুদ তাঁকে বললেন, “তুমি গিয়ে একজন জেনাকারিণী স্ত্রীলোককে বিয়ে কর। তার জেনার সন্তানদেরও গ্রহণ করবে, কারণ এই দেশ মাবুদের কাছ থেকে সরে গিয়ে সবচেয়ে জঘন্য জেনার দোষে দোষী হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হোশেয়কে সর্বপ্রথমে বললেন, তুমি গিয়ে এক অসতী নারীকে পত্নীরূপে গ্রহণ কর এবং তার দ্বারা তার মত অসৎ সন্তান উৎপাদন কর। তার সন্তানেরাও তাদের মায়ের স্বভাব পাবে। এই দেশ বিশ্বাসভঙ্গ করে প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোশেয়র কাছে এটাই ছিল প্রভুর প্রথম বার্তা| প্রভু বলেছিলেন, “যাও, একজন পতিতাকে বিয়ে কর যার বেশ্যাবৃত্তির দরুন সন্তান হয়েছে| কেন? কারণ এদেশের লোকরা পতিতাদের মতোই ব্যবহার করেছে| তারা প্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সদাপ্রভু প্রথম হোশেয়ের মাধ্যমে কথা বললেন, তিনি তাকে বললেন, “যাও, তোমার জন্য একটি স্ত্রী নাও যে একজন বেশ্যা। তার সন্তান থাকবে যা হল তার ব্যভিচারের ফল। কারণ এই দেশ আমাকে ত্যাগ করার মাধ্যম্যে এক ভয়ানক ব্যভিচারের কাজ করেছে।”