Hosea 1:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি গিয়ে দিব্‌লায়িমের কন্যা গোমরকে গ্রহণ করলেন, আর সেই স্ত্রী গর্ভবতী হয়ে তাঁর জন্য পুত্র প্রসব করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি গিয়ে দিবলায়িমের কন্যা গোমরকে বিবাহ করলেন, এবং সে গর্ভবতী হয়ে তাঁর জন্য এক পুত্র প্রসব করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি গিয়া দিব্‌লায়িমের কন্যা গোমরকে গ্রহণ করিলেন; আর সেই স্ত্রী গর্ভবতী হইয়া তাঁহার জন্য পুত্র প্রসব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি গিয়া দিব্‌লায়িমের কন্যা গোমরকে গ্রহণ করিলেন, আর সেই স্ত্রী গর্ভবতী হইয়া তাঁহার জন্য পুত্র প্রসব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই হোশেয় দিব্‌লায়িমের মেয়ে গোমরকে বিয়ে করলেন আর গোমর গর্ভবতী হয়ে হোশেয়ের জন্য একটি ছেলের জন্ম দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই হোসিয়া দিব্‌লায়িমের মেয়ে গোমরকে বিয়ে করলেন আর গোমর গর্ভবতী হয়ে হোসিয়ার জন্য একটি ছেলের জন্ম দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোশেয় তখন দিবলায়িমের কন্যা গোমেরকে বিবাহ করলেন। তার গর্ভে হোশেয়র একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য হোশেয় দিব্লায়িমের কন্যা গোমরকে বিয়ে করল| গোমর গর্ভবতী হল এবং হোশেয়কে একটি পুত্র উপহার দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে হোশেয় গেলেন এবং দিবলায়িমের মেয়ে গোমরকে বিয়ে করলেন এবং তিনি গর্ভবতী হলেন আর তাঁর জন্য একটি ছেলের জন্ম দিলেন।