Hosea 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ তাঁকে বললেন, তুমি ওর নাম যিষ্রিয়েল রাখ, কেননা অল্পদিন পরে আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাব এবং ইসরাইল-কুলের রাজ্য শেষ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েলে হত্যালীলা সংঘটিত করার অপরাধে আমি যেহূর কুলকে সত্বর শাস্তি দেব এবং আমি ইস্রায়েল রাজ্যের পরিসমাপ্তি ঘটাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি উহার নাম যিষ্রিয়েল রাখ, কেননা অল্প দিন পরে আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাইব, এবং ইস্রায়েল-কুলের রাজ্য শেষ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি উহার নাম যিষ্রিয়েল রাখ, কেননা অল্প দিন পরে আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাইব, এবং ইস্রায়েল-কুলের রাজ্য শেষ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু হোশেয়কে বললেন, “তুমি ওর নাম রাখ যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েল শহরে অনেক লোককে যেহূ মেরে ফেলেছে বলে আমি তার বংশকে শীঘ্রই শাস্তি দেব এবং ইস্রায়েল রাজ্যকে শেষ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ হোসিয়াকে বললেন, “তুমি ওর নাম রাখ যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েল শহরে অনেক লোককে যেহূ মেরে ফেলেছে বলে আমি তার বংশকে শীঘ্রই শাস্তি দেব এবং ইসরাইল রাজ্যকে শেষ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ যিষ্রিয়েল, কারণ কিছুকাল পরে আমি যেহুর বংশকে যিষ্রিয়েল উপত্যকায় রক্তপাতের প্রতিফল দেব এবং ইসরায়েল রাজ্যের পতন ঘটাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হোশেয়কে বললেন, “তার নাম যিষ্রিয়েল রাখো| কেন? কারণ কিছুক্ষণের মধ্যে আমি যিষ্রিয়েলের উপত্যকাতে রক্তপাতের জন্য যেহূর পরিবারকে শাস্তি দেব| তারপর আমি ইস্রায়েলের রাজ্যকে ধ্বংস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু হোশেয়কে বললেন, “তাকে যিষ্রিয়েল বলে ডাক। কারণ কিছু দিন পর, আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের জন্য শাস্তি দেব এবং আমি ইস্রায়েল কুলের রাজ্য শেষ করব।