Hosea 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এহুদা-কুলের প্রতি অনুকম্পা করবো এবং তাদেরকে তাদের আল্লাহ্‌ মাবুদ উদ্ধার করবেন; ধনুক বা তলোয়ার বা যুদ্ধ বা ঘোড়া বা ঘোড়সওয়ার দ্বারা উদ্ধার করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহূদা কুলের প্রতি আমি আমার ভালোবাসা প্রদর্শন করব। আমি তাদের উদ্ধার করব, তির, তরোয়াল বা যুদ্ধের দ্বারা নয়, অশ্ব বা অশ্বারোহীদের দ্বারাও নয়, কিন্তু তাদের ঈশ্বর সদাপ্রভুর দ্বারা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিহূদা-কুলের প্রতি অনুকম্পা করিব, এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব; ধনু কি খড়্‌গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিহূদা-কুলের প্রতি অনুকম্পা করিব, এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব; ধনু কি খড়্‌গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যিহূদার লোকদের দয়া করব এবং তাদের উদ্ধার করব। সেই উদ্ধার ধনুক, তলোয়ার কিম্বা যুদ্ধ অথবা ঘোড়া বা ঘোড়সওয়ার দিয়ে হবে না, বরং আমি তাদের ঈশ্বর সদাপ্রভুই তাদের উদ্ধার করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এহুদার লোকদের রহমত করব এবং তাদের উদ্ধার করব। সেই উদ্ধার ধনুক, তলোয়ার কিংবা যুদ্ধ অথবা ঘোড়া বা ঘোড়সওয়ার দিয়ে হবে না, বরং আমি তাদের মাবুদ আল্লাহ্‌ই তাদের উদ্ধার করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিহুদাকুলের প্রতি আমি কৃপাপরবশ হব, তাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাদের উদ্ধার করবেন। কিন্তু আমি তীরধনুক, তরবারি, যুদ্ধবিগ্রহ, অশ্ব ও অশ্বারোহীদের সাহায্যে তাদের উদ্ধার করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি যিহূদা জাতির প্রতি করুণা দেখাব| আমি যিহূদা জাতিকে রক্ষা করবো| আমি তাদের রক্ষা করার জন্য ধনুক অথবা তরবারি ব্যবহার করব না| আমি তাদের রক্ষা করার জন্য যুদ্ধের ঘোড়া অথবা সৈন্য ব্যবহার করব না| আমি আমার নিজের ক্ষমতা বলে তাদের রক্ষা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও যিহূদা কুলের ওপর আমার করুণা থাকবে এবং আমি নিজেই তাদের রক্ষা করব, সদাপ্রভু তাদের ঈশ্বর। আমি তাদের ধনুক, তলোয়ার, যুদ্ধ, ঘোড়া বা অশ্বারোহী দিয়ে রক্ষা করব না।”