Hosea 10:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আফরাহীম এমন শিক্ষিতা গাভীস্বরূপ, যে শস্য মাড়াই করতে ভালবাসে, কিন্তু আমি তার সুন্দর ঘাড়ে হস্তক্ষেপ করেছি, আমি আফরাহীমের উপরে এক জন আরোহীকে বসাব; এহুদা হাল টানবে, ইয়াকুব তার ঢেলা ভাঙ্গবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম এক প্রশিক্ষিত বকনা-বাছুর, সে শস্যমর্দন করতে ভালোবাসে; তাই আমি তার সুন্দর ঘাড়ে একটি জোয়াল দেব। আমি ইফ্রয়িমকে বিতাড়িত করব, যিহূদাকে অবশ্যই ভূমি কর্ষণ করতে হবে, আর যাকোব অবশ্যই মাটির ঢেলা ভাঙবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইফ্রয়িম এমন শিক্ষিতা গাভীস্বরূপ, যে [শস্য] মর্দ্দন করিতে ভালবাসে, কিন্তু আমি তাহার সুন্দর গ্রীবায় হস্তক্ষেপ করিয়াছি, আমি ইফ্রয়িমের উপরে এক আরোহীকে বসাইব; যিহূদা হাল টানিবে, যাকোব তাহার ঢেলা ভাঙ্গিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইফ্রয়িম এমন শিক্ষিতা গাভীস্বরূপ, যে [শস্য] মর্দন করিতে ভালবাসে, কিন্তু আমি তাহার সুন্দর গ্রীবায় হস্তক্ষেপ করিয়াছি, আমি ইফ্রয়িমের উপরে এক আরোহীকে বসাইব; যিহূদা হাল টানিবে, যাকোব তাহার ঢেলা ভাঙ্গিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম একটা শিক্ষা পাওয়া গাভী যে শস্য মাড়াই করতে ভালবাসে, কিন্তু আমি তার সুন্দর গলার উপরে জোয়াল তুলে দেব। ইফ্রয়িম হবে আমার চাষ করবার গরু এবং যিহূদা আমার লাংগল টানবে, আর যাকোব মাটি ভাংগার কাজ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম একটা শিক্ষা পাওয়া গাভী যে শস্য মাড়াই করতে ভালবাসে, কিন্তু আমি তার সুন্দর গলার উপরে জোয়াল তুলে দেব। আফরাহীম হবে আমার চাষ করবার গরু এবং এহুদা আমার লাংগল টানবে, আর ইয়াকুব মাটি ভাংগার কাজ করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল যেন এক পোষমানা গাভী শস্য মাড়াই-এর জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে। আমি তার সুন্দর কাঁধকে রেহাই দিয়েছি, কিন্তু যিহুদা অবশ্যই লাঙ্গল টানবে আর ইসরায়েল জমিতে মই দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম একটি শিক্ষা দেওয়া বাছুরের মতো যে শস্য মাড়াইয়ের জমির উপর দিয়ে হাঁটতে ভালবাসে| আমি তার ঘাড়ের উপর দাসত্বের একটা ভালো জোয়াল রাখব| আমি ইফ্রয়িমের উপর দড়ি রাখব| যখন যিহূদা জমি চাষ করতে আরম্ভ করবে| যাকোব নিজেই জমিটাকে ভেঙে দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম হল শিক্ষাপ্রাপ্ত গাভী যে শস্য মর্দন করতে ভালবাসে, তাই আমি তার সুন্দর কাঁধে যোঁয়াল রাখব। আমি ইফ্রয়িমের ওপরে যোঁয়াল রাখব; যিহূদা হাল দেবে; যাকোব নিজেই জমিতে মই টানবে।