Hosea 10:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজ বপন কর, অটল মহব্বত অনুযায়ী শস্য কাট, নিজেদের জন্য পতিত ভূমি চাষ কর; কেননা মাবুদের খোঁজ করার সময় আছে, যে পর্যন্ত তিনি এসে তোমাদের উপর ধার্মিকতা না বর্ষান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজবপন করো, অনিঃশেষ ভালোবাসার ফসল তোলো, তোমাদের পতিত জমি চাষ করো; কারণ এখনই সদাপ্রভুকে অন্বেষণ করার সময়, যতক্ষণ তিনি এসে তোমাদের উপরে ধার্মিকতা বর্ষণ না করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের জন্য ধার্ম্মিকতার বীজ বপন কর, দয়ানুযায়ী শস্য কাট, আপনাদের জন্য পতিত ভূমি তোল; কেননা সদাপ্রভুর অন্বেষণ করিবার সময় আছে, যে পর্য্যন্ত তিনি আসিয়া তোমাদের উপরে ধার্ম্মিকতা না বর্ষান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের জন্য ধার্মিকতার বীজ বপন কর, দয়া অনুযায়ী শস্য কাট, আপনাদের জন্য পতিত ভূমি তোল; কেননা সদাপ্রভুর অন্বেষণ করিবার সময় আছে, যে পর্যন্ত তিনি আসিয়া তোমাদের উপরে ধার্মিকতা না বর্ষান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা নিজেদের জন্য ন্যায়ের বীজ বোন, বিশ্বস্ততার ফসল কাট এবং তোমাদের চাষ-না-করা অন্তর ভাংগ, কারণ সদাপ্রভুর দিকে ফিরবার সময় হয়েছে। যখন তোমরা তা করবে তখন তিনি এসে তোমাদের উপরে সততার বৃষ্টি দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেদের জন্য ন্যায়ের বীজ বোন, বিশ্বস্ততার ফসল কাট এবং তোমাদের চাষ-না-করা অন্তর ভাংগ, কারণ মাবুদের দিকে ফিরবার সময় হয়েছে। যখন তোমরা তা করবে তখন তিনি এসে তোমাদের উপরে সততার বৃষ্টি দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, তোমরা নিজেদের জন্য নতুন জমিতে লাঙ্গল দাও, বপন কর ন্যায়নিষ্ঠতার বীজ এবং আমার উদ্দেশে তোমাদের উপাসনা দিয়ে উৎপন্ন আশীর্বাদ স্বরূপ ফসল কাট। তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসার এই-ই তো সময়, আমি এসে তোমাদের উপরবর্ষণ করব আমার পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি ধার্মিকতার বীজ বপন করো, তবে তুমি প্রকৃত ভালবাসার ফসল পাবে| তোমার জমি চাষ করো, তবে তুমি প্রভুর সঙ্গে ফসল তুলতে পারবে| তিনি আসবেন, এবং বৃষ্টি পড়ার মতো তোমার ওপরে ধার্মিকতা বর্ষণ করবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের জন্য ধার্ম্মিকতা রোপণ কর এবং নিয়মের বিশ্বস্ততার ফসল কাট। তোমাদের পতিত জমিগুলি চাষ যোগ্য কর, কারণ এখন দিন হয়েছে সদাপ্রভুকে খোঁজার, যতক্ষণ না তিনি আসেন এবং ধার্মিকতার বৃষ্টি তোমাদের ওপর বর্ষাণ।