Hosea 10:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দুষ্টতারূপ চাষ করেছ, অধর্মরূপ শস্য কেটেছ, মিথ্যার ফল ভোজন করেছ; কারণ তুমি নিজের পথে, নিজের বীরদের উপর নির্ভর করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা তো দুষ্টতার বীজবপন করেছ, তোমরা মন্দতার শস্যচয়ন করেছ, তোমরা প্রতারণার ফল ভক্ষণ করেছ। এসবের কারণ, তোমরা নিজেদের শক্তি ও তোমাদের অসংখ্য বীর যোদ্ধাদের উপর নির্ভর করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দুষ্টতারূপ চাষ করিয়াছ, অধর্ম্মরূপ শস্য কাটিয়াছ, মিথ্যার ফল ভোজন করিয়াছ; কারণ তুমি আপনার পথে, আপনার বীরসমূহে বিশ্বাস করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দুষ্টতারূপ চাষ করিয়াছ, অধর্মরূপ শস্য কাটিয়াছ, মিথ্যার ফল ভোজন করিয়াছ; কারণ তুমি আপনার পথে, আপনার বীরসমূহে বিশ্বাস করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা তো দুষ্টতা লাগিয়েছ, মন্দের ফসল কেটেছ আর ছলনার ফল খেয়েছ। তোমরা নিজেদের শক্তি ও অনেক যোদ্ধার উপর নির্ভর করেছ;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা তো দুষ্টতা লাগিয়েছ, খারাপীর ফসল কেটেছ আর ছলনার ফল খেয়েছ। তোমরা নিজেদের শক্তি ও অনেক যোদ্ধার উপর ভরসা করেছ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা তার পরিবর্তে দুষ্কর্মের চাষ করেছ, আহরণ করেছ অন্যায়ের ফসল, ভক্ষণ করেছ মিথ্যার ফল। যেহেতু তোমরা নির্ভর করেছ তোমাদের রথ ও বিশাল সেনাবাহিনীর উপর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি অসৎ জিনিস বপন করেছো, এবং ফসল হিসেবে অশান্তিই পেয়েছো| তুমি তোমার মিথ্যার ফল খেয়েছিলে| কারণ তুমি তোমার শক্তিতে এবং তোমার সৈন্যদের ওপর বিশ্বাস করেছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অধার্মিকতা চাষ করেছ; তোমরা অবিচার কেটেছ। তোমরা প্রতারণার ফল খেয়েছ কারণ তোমরা তোমাদের পরিকল্পনায় নির্ভর করেছ এবং তোমাদের অনেক সৈন্যের ওপরে নির্ভর করেছ।