Hosea 10:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠবে; তোমার দৃঢ় দুর্গগুলোর সর্বনাশ হবে; যেমন যুদ্ধের দিনে শল্‌মন বৈৎ-অর্বেলের সর্বনাশ করেছিল; মা ও বালকদেরকে আছাড় মেরে খণ্ড খণ্ড করা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে, যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়; ঠিক যেভাবে শল্‌মন যুদ্ধের সময় বেথ-অর্বেলকে ধ্বংস করেছিল, সন্তানসহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিমিত্ত তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠিবে; তোমার দৃঢ় দুর্গ সকলের সর্ব্বনাশ হইবে; যেমন যুদ্ধের দিনে শল্‌মন বৈৎ-অর্ব্বেলের সর্ব্বনাশ করিয়াছিল; মাতাকে ও বালকগণকে আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিমিত্ত তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠিবে; তোমার দৃঢ় দুর্গ সকলের সর্বনাশ হইবে; যেমন যুদ্ধের দিনে শল্‌মন বৈৎ-অর্বেলের সর্বনাশ করিয়াছিল; মাতাকে ও বালকগণকে আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধের হৈ চৈ উঠবে এবং তোমাদের সব দুর্গগুলো ধ্বংস হয়ে যাবে, যেমন করে শল্‌মন যুদ্ধের দিনে বৈৎ-অর্বেল ধ্বংস করেছিল। সেই দিন ছেলেমেয়েদের সংগে মায়েদের মাটিতে আছাড় মারা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধের হৈ চৈ উঠবে এবং তোমাদের সব কেল্লাগুলো ধ্বংস হয়ে যাবে, যেমন করে শল্‌মন যুদ্ধের দিনে বৈৎ-অর্বেল ধ্বংস করেছিল। সেই দিন ছেলেমেয়েদের সংগে মায়েদের মাটিতে আছাড় মারা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই হেতু তোমাদের জাতির বিরুদ্ধে বেজে উঠবে রণদামামা, তোমাদের দুর্গসমূহ হবে বিধ্বস্ত। শাল্‌মন যেমন যুদ্ধের সময় বেথ্‌-আরবেল নগরীকে বিধ্বস্ত করেছিল, সন্তানসমেত মায়েদের যেমন আছ্‌ড়ে মেরে ফেলা হয়েছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্যে তোমার সৈন্যরা যুদ্ধের কোলাহল শুনবে এবং তোমাদের সব দুর্গগুলি ধ্বংস হবে| এটা সেই সময়ের মতো হবে যখন শল্মন বৈৎ‌-অর্ব্বেল ধ্বংস করেছিল| সেই যুদ্ধের সময়, মায়েরা তাদের সন্তানদের সঙ্গেই নিহত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমার লোকেদের মধ্যে এক গোলমালের যুদ্ধ উঠবে এবং তোমার সমস্ত সুরক্ষিত শহর ধ্বংস হবে। এটা হবে যেমন যুদ্ধের দিনের শলমন বৈৎ-অর্বেলকে ধ্বংস করেছিল, যখন মায়েদের তাদের সন্তানদের সঙ্গে আছাড় মেরে খণ্ড খণ্ড করে কেটে ফেলা হয়েছিল।