Hosea 10:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের মহাদুষ্টতার দরুন বেথেল তোমাদের প্রতি তা ঘটাবে; অরুণোদয় কালে ইসরাইলের বাদশাহ্‌ উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে বেথেল, তোমার প্রতি এরকমই করা হবে, কারণ তোমার দুষ্টতা বিপুল। সেদিন যখন ঘনিয়ে আসবে, তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের মহাদুষ্টতা প্রযুক্ত বৈথেল তোমাদের প্রতি ইহা ঘটাইবে; অরুণোদয় কালে ইস্রায়েলের রাজা উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের মহাদুষ্টতা প্রযুক্ত বৈথেল তোমাদের প্রতি ইহা ঘটাইবে; অরুণোদয় কালে ইস্রায়েলের রাজা উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বৈথেল, তোমার প্রতি তেমনই ঘটবে, কারণ তোমার দুষ্টতা খুব বেশী। ভোর হলে পর ইস্রায়েলের রাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বেথেল, তোমার প্রতি তেমনই ঘটবে, কারণ তোমার দুষ্টতা খুব বেশী। ভোর হলে পর ইসরাইলের বাদশাহ্‌কে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে বেথেল, তোমার মহাদুষ্কর্মের জন্য তোমার দশাও তেমনই করা হবে। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গেই মৃত্যু হবে ইসরায়েলের রাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তোমাদের ক্ষেত্রে বৈথেলে সেই রকমই ঘটবে| কারণ তোমরা অনেক অশুভ কাজ করেছিলে| যখন সেই দিনটি আসবে, তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বৈথেল, তোমাদের সঙ্গেও এরকম হবে, তোমাদের মহা পাপের জন্য। সূর্য্য উদয়ের দিনের ইস্রায়েলের রাজাকে সম্পূর্ণ কেটে ফেলা হবে।