Hosea 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের অন্তঃকরণ বিভক্ত; এখন তারা দোষী প্রতিপন্ন হবে। তিনিই তাদের কোরবানগাহ্ সব ধ্বংস করবেন, তাদের সমস্ত স্তম্ভই নষ্ট করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ, তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে। সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের অন্তঃকরণ বিভক্ত; এখন তাহারা দোষী প্রতিপন্ন হইবে। তিনিই তাহাদের যজ্ঞবেদি সকল ভগ্ন করিবেন, তাহাদের স্তম্ভ সকলই নষ্ট করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের অন্তঃকরণ বিভক্ত; এখন তাহারা দোষী প্রতিপন্ন হইবে। তিনিই তাহাদের যজ্ঞবেদি সকল ভগ্ন করিবেন, তাহাদের স্তম্ভ সকলই নষ্ট করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার লোকদের অন্তর অবিশ্বস্ত; সেইজন্য এখন তাদের দোষের বোঝা বইতে হবে। সদাপ্রভু তাদের বেদীগুলো ভেংগে ফেলবেন এবং তাদের পূজার পাথরগুলো নষ্ট করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার লোকদের অন্তর অবিশ্বস্ত; সেইজন্য এখন তাদের দোষের বোঝা বইতে হবে। মাবুদ তাদের বেদীগুলো ভেংগে ফেলবেন এবং তাদের পূজার পাথরগুলো নষ্ট করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের হৃদয় কপট, তাই এখন তারা তাদের অপরাধের দণ্ডভোগ করবে। প্রভু তাদের বেদীগুলি চূর্ণ করবেন, ধ্বংস করবেন তাদের শিলাস্তম্ভগুলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের আনুগত্য বিভক্ত হয়ে গিয়েছিল| কিন্তু এখন তাদের নিজেদের অপরাধ স্বীকার করতে হবে| প্রভু তাদের পূজো বেদী-গুলোকে ভেঙে ফেলবেন| তিনি তাদের স্মরণ স্তম্ভগুলোও ধ্বংস করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের হৃদয় হল প্রতারণায় পূর্ণ; এখন অবশ্যই তারা তাদের দোষ স্বীকার করবে৷ সদাপ্রভু তাদের যজ্ঞবেদী ভেঙে ফেলবেন; তিনি তাদের পবিত্র স্তম্ভ ধ্বংস করবেন।