Hosea 10:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবশ্য এখন তারা বলবে, আমাদের বাদশাহ্‌ নেই, কারণ আমরা মাবুদকে ভয় করি না, তবে বাদশাহ্‌ আমাদের জন্য কি করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই, তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি। আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন, তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবশ্য এখন তাহারা বলিবে, আমাদের রাজা নাই, কারণ আমরা সদাপ্রভুকে ভয় করি না, তবে রাজা আমাদের জন্য কি করিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবশ্য এখন তাহারা বলিবে, আমাদের রাজা নাই, কারণ আমরা সদাপ্রভুকে ভয় করি না, তবে রাজা আমাদের জন্য কি করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তখন নিশ্চয় বলবে, “আমরা সদাপ্রভুকে ভয় করি নি বলে আমাদের কোন রাজা নেই। কিন্তু রাজা থাকলেও তিনি আমাদের জন্য কি করতে পারতেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তখন নিশ্চয় বলবে, “আমরা মাবুদকে ভয় করি নি বলে আমাদের কোন বাদশাহ্‌ নেই। কিন্তু বাদশাহ্‌ থাকলেও তিনি আমাদের জন্য কি করতে পারতেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হয়ত এখন বলবে, ‘আমাদের কোনও রাজা নেই, কারণ প্রভু পরমেশ্বরকে আমরা ভয়ভক্তি করি না, রাজা আমাদের জন্য কি আর করতে পারেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ইস্রায়েলীয়রা বলে, “আমাদের কোন রাজা নেই| আমরা প্রভুকে সম্মান করি না! এবং তাঁর রাজা আমাদের কিছুই করতে পারে না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তারা বলবে, “আমাদের কোন রাজা নেই, আমরা সদাপ্রভুকে ভয় পাই না। এবং একজন রাজা, তিনি আমাদের জন্য কি করতে পারেন?”