Hosea 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মিথ্যা কথা বলে, নিয়ম করার সময় মিথ্যা শপথ করে; তাই মকদ্দমা ভূমির আলিস্থ বিষবৃক্ষের মত অঙ্কুরিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বহু প্রতিশ্রুতি দেয়, চুক্তি করার সময় তারা মিথ্যা শপথ করে; সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা [অলীক] কথা বলে, নিয়ম করিবার সময় মিথ্যা শপথ করে; তাই বিচার ক্ষেত্রের আলিস্থ বিষবৃক্ষের ন্যায় অঙ্কুরিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা [অলীক] কথা বলে, নিয়ম করিবার সময় মিথ্যা শপথ করে; তাই বিচার ক্ষেত্রের আলিস্থ বিষবৃক্ষের ন্যায় অঙ্কুরিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা অনেক বাজে কথা বলে এবং চুক্তি করবার সময় মিথ্যা শপথ করে। কাজেই চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মত মামলা-মোকদ্দমা গজিয়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা অনেক বাজে কথা বলে এবং চুক্তি করবার সময় মিথ্যা কসম খায়। কাজেই চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মত মামলা-মোকদ্দমা গজিয়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা অযথা কথা বলে, মিথ্যা শপথ নিয়ে চুক্তি করে, তাই সে আজ ক্ষেতে জন্মানো আগাছার মত। অন্যায় আজ ন্যায়ের স্থান দখল করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা প্রতিশ্রুতি করেছে- কিন্তু তারা কেবল মিথ্যা কথাই বলছে| তারা তাদের প্রতিশ্রুতিগুলি রাখে নি! তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে| ঈশ্বর ওই চুক্তিগুলি পছন্দ করেন না| বিচারকরা যেন, লাঙল দেওয়া জমিতে গজিয়ে ওঠা বিষাক্ত আগাছার মতন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বুদ্ধিহীন কথা বলে এবং মিথ্যে শপথ নিয়ে নিয়ম তৈরী করে। তাই বিচার বিষাক্ত আগাছার মত মাঠের হালের দাগে জন্ম নেয়।