Hosea 10:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেও বিবাদ-রাজ্যের উপঢৌকন দ্রব্য বলে আশেরিয়া দেশ নীত হবে; আফরাহীম লজ্জা পাবে, ইসরাইল আপন মন্ত্রণায় লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা আসিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ তা বহন করে নিয়ে যাওয়া হবে। ইফ্রয়িম অপমানিত হবে; ইস্রায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেও বিবাদরাজের উপঢৌকন দ্রব্য বলিয়া অশূরে নীত হইবে; ইফ্রয়িম লজ্জা পাইবে, ইস্রায়েল আপন মন্ত্রণায় লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেও বিবাদ-রাজ্যের উপঢৌকন দ্রব্য বলিয়া অশূরে নীত হইবে; ইফ্রয়িম লজ্জা পাইবে, ইস্রায়েল আপন মন্ত্রণায় লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা আসিরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং মহারাজার কর্‌ হিসাবে দেওয়া হয়েছে। সেইজন্য ইফ্রয়িম অসম্মানিত হবে, ইস্রায়েল তার নিজের পরিকল্পনার জন্য লজ্জা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা আশেরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং মহারাজার খাজনা হিসাবে দেওয়া হয়েছে। সেইজন্য আফরাহীম অসম্মানিত হবে, ইসরাইল তার নিজের পরিকল্পনার জন্য লজ্জা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাটের কাছে উপঢৌকনস্বরূপ সেটাকে পাঠানো হবে আসিরিয়ায়। ইসরায়েল অপদস্থ হবে, তার অবাধ্যতার জন্য হবে লজ্জিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাকে অশূরীয়দের মহান রাজার উপহার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে| তিনি ইফ্রয়িমের এই লজ্জাকর মূর্ত্তি রেখে দেবেন| এই মূর্ত্তির জন্য ইস্রায়েল লজ্জিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের অশূরে নিয়ে যাওয়া হবে উপহারের হিসাবে মহান রাজার জন্য। ইফ্রয়িম লজ্জা পাবে এবং ইস্রায়েল লজ্জিত হবে কাষ্ঠ প্রতিমার জন্য।