Hosea 10:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সামেরিয়ার বাদশাহ্‌ উচ্ছিন্ন হল, সে পানির উপরের ফেনার মত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলরাশির উপরে কচি শাখার মতো শমরিয়া ও তার রাজা ভেসে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমরিয়ার রাজা উচ্ছিন্ন হইল, সে জলোপরিস্থ ফেনের সদৃশ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমরিয়ার রাজা উচ্ছিন্ন হইল, সে জলের উপরিস্থ ফেনার সদৃশ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জল যেমন ছোট ডালকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি শমরিয়া ও তার রাজাকে নিয়ে যাওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানি যেমন ছোট ডালকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি সামেরিয়া ও তার বাদশাহ্‌কে নিয়ে যাওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলের উপর ভাসমান কাষ্ঠের মত ভাসিয়ে নিয়ে যাওয়া হবে তার রাজাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ার ভ্রান্ত দেবতা ধ্বংস হবে| সেটা জলের ওপর দিয়ে ভেসে যাওয়া কাঠের খণ্ডের মতো মনে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়ার রাজা ধ্বংস হবে, কাঠের টুকরোর মত জলের ওপরে ভেসে থাকবে।