Hosea 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের গুনাহ্স্বরূপ আবনের উচ্চ-স্থলীগুলোও বিনষ্ট হবে, তাদের কোরবানগাহ্গুলোর উপরে কাঁটা ও শেয়ালকাঁটা জন্মাবে; এবং তারা পর্বত-মালাকে বলবে, আমাদেরকে ঢেকে রাখ ও উপপর্বতগুলোকে বলবে, আমাদের উপরে পড়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টতার উচ্চ স্থানগুলি ধ্বংস করা হবে, কারণ এ হল ইস্রায়েলের পাপ। সেখানে কাঁটাগাছ ও শিয়ালকাঁটার জন্ম হবে, এবং সেগুলি তাদের যজ্ঞবেদিগুলিকে ঢেকে ফেলবে। তখন তারা পর্বতসকলের উদ্দেশে বলবে, “আমাদের ঢেকে ফেলো!” আর পাহাড়গুলিকে বলবে, “আমাদের উপরে পড়ো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের পাপস্বরূপ আবনের উচ্চস্থলী সকলও বিনষ্ট হইবে, তাহাদের যজ্ঞবেদি-সমূহের উপরে কন্টক ও শেয়ালকাঁটা জন্মিবে; এবং তাহারা পর্ব্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখ; ও উপপর্ব্বতগণকে বলিবে, আমাদের উপরে পড়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের পাপস্বরূপ আবনের উচ্চস্থলী সকলও বিনষ্ট হইবে, তাহাদের যজ্ঞবেদিসমূহের উপরে কণ্টক ও শেয়ালকাঁটা জন্মিবে; এবং তাহারা পর্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখ; ও উপপর্বতগণকে বলিবে, আমাদের উপরে পড়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈৎ-আবনের পূজার উঁচু স্থানগুলো, অর্থাৎ ইস্রায়েলের পাপের জায়গাগুলো ধ্বংস হবে। কাঁটাগাছ গজিয়ে উঠে তাদের বেদীগুলো ঢেকে ফেলবে। তখন তারা বড় বড় পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে ফেল” আর ছোট ছোট পাহাড়কে বলবে, “আমাদের উপরে পড়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৈৎ-আবনের পূজার উঁচু স্থানগুলো, অর্থাৎ ইসরাইলের গুনাহের জায়গাগুলো ধ্বংস হবে। কাঁটাগাছ গজিয়ে উঠে তাদের বেদীগুলো ঢেকে ফেলবে। তখন তারা বড় বড় পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে ফেল” আর ছোট ছোট পাহাড়কে বলবে, “আমাদের উপরে পড়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের পাপস্বরূপ আবেনের পীঠস্থানগুলি ধ্বংস হবে, যেখানে তারা অলীক প্রতিমার পূজা করে। তাদের বেদীগুলির উপরে আগাছা ও কাঁটাঝোপ জন্মাবে। তারা পর্বতমালাকে বলবে ‘আমাদের লুকিয়ে রাখ’, পাহাড়গুলিকে বলবে, ‘আমাদের ঢেকে রাখ।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল পাপ করছে এবং বহু উচ্চস্থান তৈরী করেছে| আবনের উচ্চস্থানগুলি ধ্বংস হবে| কাঁটাগাছ এবং আগাছা তাদের বেদীর ওপর জন্মাবে| তখন তারা পর্বতদের বলবে, “আমাদের ঢেকে দাও!” এবং পাহাড়গুলোকে বলবে, “আমাদের ওপর ভেঙ্গে পড়ো!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মন্দিরগুলির পাপাচার, ইস্রায়েলের পাপ, ধ্বংস হবে। তাদের যজ্ঞবেদীর ওপর কাঁটা এবং কাঁটাগাছ বৃদ্ধি পাবে। লোকেরা পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে রাখো!” এবং উপপর্বতকে বলবে, “আমাদের উপর পড়!”