Hosea 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, গিবিয়ার সময় থেকে তুমি গুনাহ্‌ করে আসছ; তোমার লোকেরা সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে; অন্যায়ী বংশের প্রতিকুলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাদেরকে ধরবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইস্রায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ, আর তোমরা সেখানেই থেকে গিয়েছ। তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের নাগাল কি পাবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল, গিবিয়ার সময় অবধি তুমি পাপ করিয়া আসিতেছ; [তোমার] লোকেরা সেই স্থানে দাঁড়াইয়া রহিয়াছে; অন্যায়ী বংশের প্রতিকূলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাহাদিগকে ধরিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, গিবিয়ার সময় অবধি তুমি পাপ করিয়া আসিতেছ; [তোমার] লোকেরা সেই স্থানে দাঁড়াইয়া রহিয়াছে; অন্যায়ী বংশের প্রতিকূলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাহাদিগকে ধরিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েল, গিবিয়ায় যখন তুমি পাপ করেছিলে তখন থেকেই তুমি পাপ করে আসছ, আর পাপের মধ্যেই তুমি রয়ে গেছ। যুদ্ধ কি গিবিয়ায় অন্যায়কারীদের নাগাল পাবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ইসরাইল, গিবিয়ায় যখন তুমি গুনাহ্‌ করেছিলে তখন থেকেই তুমি গুনাহ্‌ করে আসছ, আর গুনাহের মধ্যেই তুমি রয়ে গেছ। যুদ্ধ কি গিবিয়ায় অন্যায়কারীদের নাগাল পাবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েলকুল গিবিয়াতে আমার বিরুদ্ধে যা পাপাচরণ শুরু করেছিল, আজও তা ক্ষান্ত হয়নি। অতএব গিবিয়ার যুদ্ধেই তারা পরাস্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েল, তুমি গিবিয়ার সময় থেকে পাপ কাজ করেছো| (ওই লোকেরা সেখানে পাপ কাজ চালিয়ে গেছে|) গিবিয়াতে সত্যিই ওই মন্দ লোকেরা যুদ্ধের মুখে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল, গিবিয়ার দিন থেকে তুমি পাপ করে আসছ; সেখানে তুমি অবশিষ্ট ছিলে। যুদ্ধ মন্দতাকে কি ধরবে না গিবিয়াতে?