Hosea 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদের পিছনে চলবে; তিনি সিংহের মত গর্জন করবেন; হ্যাঁ, তিনি আহ্বান করবেন, আর পশ্চিম দিক থেকে সন্তানেরা কাঁপতে কাঁপতে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর অনুসরণ করবে; তিনি সিংহের মতো গর্জন করবেন। এবং যখন তিনি গর্জন করেন, তখন তাঁর সন্তানেরা পশ্চিমদিক থেকে কম্পিত হয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুর অনুগমন করিবে; তিনি সিংহের ন্যায় ডাকিবেন; হাঁ, তিনি ডাকিবেন, আর পশ্চিমদিক হইতে সন্তানগণ কাঁপিতে কাঁপিতে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুর অনুগমন করিবে; তিনি সিংহের ন্যায় ডাকিবেন; হাঁ, তিনি ডাকিবেন, আর পশ্চিমদিক্‌ হইতে সন্তানগণ কাঁপিতে কাঁপিতে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মত ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মত ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি তাদের শত্রুর বিরুদ্ধে তেজদৃপ্ত কণ্ঠে সিংহের মত হুঙ্কার দেব, তখন আমার প্রজাবৃন্দ আমার অনুসরণ করবে। তখন পশ্চিম থেকে কম্পিত পদে ছুটে আসবে আমার সন্তানেরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সিংহের মতন গর্জন করব| আমি গর্জন করব এবং আমার সন্তানরা আসবে ও আমাকে অনুসরণ করবে| আমার সন্তানরা ভয়ে কাঁপতে কাঁপতে পশ্চিম দিক থেকে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার পিছনে হাঁটবে, সদাপ্রভু। আমি সিংহের মত গর্জ্জন করব। আমি প্রকৃতই গর্জ্জন করব এবং লোকেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে।