Hosea 11:12 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম মিথ্যা কথায় ও ইস্রায়েল ছলনায় আমাকে ঘিরে আছে। এবং যিহূদা ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য এমনকি বিশ্বস্ত পবিত্রজনের বিরুদ্ধেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “ইফ্রয়িমের মিথ্যা কথা, ইস্রায়েলের ছলনা আমার চারদিকে রয়েছে। যিহূদা ঈশ্বরের, অর্থাৎ সেই বিশ্বস্ত পবিত্রজনের অবাধ্য হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আফরাহীমের মিথ্যা কথা, ইসরাইলের ছলনা আমার চারদিকে রয়েছে। এহুদা আল্লাহ্র, অর্থাৎ সেই বিশ্বস্ত আল্লাহ্ পাকের অবাধ্য হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল ছলনায় ও প্রতারণায় আমাকে ঘিরে রেখেছে, যিহুদা এখনও ঈশ্বর সম্বন্ধে অস্থিরমতি, তার বিশ্বস্ত ও পবিত্র ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম তার মূর্ত্তিদের দ্বারা আমাকে ঘিরে রেখেছে| ইস্রায়েলবাসীরা আমার বিরুদ্ধে গিয়েছিল এবং তারা ধ্বংস হয়ে গেছে! কিন্তু যিহূদা এলের সঙ্গে এখনও ঘুরছে| যিহূদা সেই পবিত্রদের কাছে বিশ্বস্ত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম মিথ্যায় এবং ইস্রায়েলের কুল প্রতারণায় আমায় ঘিরেছে। কিন্তু যিহূদা এখনও আমার সঙ্গে চলল, ঈশ্বরের সঙ্গে এবং সে আমার কাছে বিশ্বস্ত, সেই পবিত্র ঈশ্বরের কাছে।