Hosea 11:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা লোকদেরকে ডাকলে লোকেরা দৃষ্টিপথ থেকে দূরে গেল, বাল দেবতাদের উদ্দেশে কোরবানী দিল এবং মূর্তিগুলোর উদ্দেশে ধূপ জ্বালাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি ইস্রায়েলকে যতবার ডেকেছি, তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে গেল। তারা বায়াল-দেবতাদের সামনে বলি উৎসর্গ করল এবং তারা প্রতিমাদের সামনে ধূপদাহ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা লোকদিগকে ডাকিলে লোকেরা দৃষ্টিপথ হইতে দূরে গেল, বাল দেবগণের উদ্দেশে যজ্ঞ করিল, এবং প্রতিমাগণের উদ্দেশে ধূপ জ্বালাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা লোকদিগকে ডাকিলে লোকেরা দৃষ্টিপথ হইতে দূরে গেল, বাল দেবগণের উদ্দেশে যজ্ঞ করিল, এবং প্রতিমাগণের উদ্দেশে ধূপ জ্বালাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি ইস্রায়েলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু-উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি ইসরাইলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু-উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি যতই তাদের কাছে ডেকেছি ততই তারা দূরে সরে গেছে আমার কাছ থেকে। তারা বেলদেবের উদ্দেশে বলিদান,প্রতিমার কাছে ধূপ নিবেদন করেই চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি যতো বেশী করে ইস্রায়েলীয়দের ডেকেছি ততোই বেশী করে ইস্রায়েলীয়রা আমাকে ছেড়ে গেছে| ইস্রায়েলীয়রা বালদের উদ্দেশ্যে বলি দিয়েছিল| তারা মূর্ত্তিগুলির সামনে ধূপ জ্বালিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের যত আমি ডাকছিলাম, ততই তারা দূরে যাচ্ছিল। তারা বাল দেবের কাছে বলি উত্সর্গ করছিল এবং প্রতিমার কাছে ধূপ জ্বালাচ্ছিল।