Hosea 11:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মানুষের দয়ার বন্ধনী দ্বারা তাদেরকে আকর্ষণ করতাম, প্রেমের দড়ি দিয়েই করতাম, আর আমি তাদের পক্ষে সেই লোকদের মত ছিলাম, যারা ঘাড় থেকে জোয়াল উঠিয়ে নেয় এবং আমি তাদেরকে খাবার দিতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে তাদের চালিত করতাম; তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিগকে আকর্ষণ করিতাম, প্রেমরজ্জু দ্বারাই করিতাম, আর আমি তাহাদের পক্ষে সেই লোকদের ন্যায় ছিলাম, যাহারা হনূ হইতে যোঁয়ালি উঠাইয়া লয়, এবং আমি তাহাদিগকে ভক্ষ্য দিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিগকে আকর্ষণ করিতাম, প্রেমরজ্জু দ্বারাই করিতাম, আর আমি তাহাদের পক্ষে সেই লোকদের ন্যায় ছিলাম, যাহারা হনূ হইতে জোয়ালি উঠাইয়া লয়, এবং আমি তাহাদিগকে ভক্ষ্য দিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি স্নেহের দড়ি ও ভালবাসার বাঁধন দিয়ে তাদের চালাতাম; তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নীচু হয়ে তাদের খাওয়াতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি স্নেহের দড়ি ও মহব্বতের বাঁধন দিয়ে তাদের চালাতাম; তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নীচু হয়ে তাদের খাওয়াতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্নেহের ডোরে, ভালবাসার বাঁধনে বেঁধে আমিই তাদের আমার কাছে টেনে এনেছি, তাদের কুড়িয়ে এনে ঠাঁই দিয়েছি আমার বুকে। আমিই অবনত হয়ে তাদের মুখে জুগিয়েছি অন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম| কিন্তু সে দড়ি ছিল ভালবাসারই দড়ি| আর আমিই তাদের কাছে সেই লোকেদের মত ছিলাম যারা ঘাড় থেকে যোয়াল উঠিয়ে নেয়| আমিই নীচু হয়ে তাদের খাওয়াতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের মনুষত্বের দড়ি ও ভালবাসার বন্ধন দিয়েই পরিচালনা করতাম। আমি ছিলাম তাদের জন্য সেইজন যে তাদের কাঁধের যোঁয়াল হালকা করতাম এবং আমি নিজেকে তাদের কাছে নত করলাম এবং তাদের খাওয়াতাম।