Hosea 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের নগরগুলোর উপরে তলোয়ার পড়বে, তাদের অর্গলগুলোকে সংহার করবে, লোকদেরকে গ্রাস করবে, এর কারণ তাদের নিজের মন্ত্রণাগুলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের নগরগুলিতে তরোয়াল ঝলসে উঠবে, যা ভেঙে ফেলবে তাদের নগরদ্বারগুলির খিল এবং পরিসমাপ্তি ঘটাবে তাদের পরিকল্পনাসমূহের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের নগর সকলের উপরে খড়্‌গ পতিত হইবে, তাহাদের অর্গল সকলকে সংহার করিবে, [লোকদিগকে] গ্রাস করিবে, ইহার কারণ তাহাদের নিজ-মন্ত্রণাসমূহ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের নগর সকলের উপরে খড়্‌গ পতিত হইবে, তাহাদের অর্গল সকলকে সংহার করিবে, [লোকদিগকে] গ্রাস করিবে, ইহার কারণ তাহাদের নিজ মন্ত্রণাসমূহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে; তাতে তাদের ফটকগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে; তাতে তাদের দরজাগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের নগরসমূহের বিরুদ্ধে আন্দোলিত হবে তরবারি, ধ্বংস করবে তাদের তোরণের অর্গলগুলি, কারণ তারা স্বেচ্ছাচারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে| সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে| সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের শহরগুলির ওপরে তরোয়াল পড়বে এবং তাদের দরজার খিল ধ্বংস করে দেবে; এটা তাদের ধ্বংস করবে তাদের নিজেদের পরিকল্পনার জন্য।