Hosea 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার লোকেরা আমার কাছ থেকে ফিরে গিয়ে বিপথগমনের দিকে ঝুঁকে; যিনি ঊর্ধ্বস্থ, তাঁর কাছে আহূত হলেও কেউই তাঁর মহিমা স্বীকার করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজারা আমার কাছ থেকে মুখ ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। তাই যতই তারা পরাৎপর ঈশ্বরকে ডাকুক, তিনি কিন্তু কোনোভাবেই তাদের তুলে ধরবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজাগণ আমা হইতে বিপথগমনের দিকে ঝুঁকে; ঊর্দ্ধদিকে আহূত হইলে তাহারা কেহ উঠিতে স্বীকার করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজাগণ আমা হইতে বিপথগমনের দিকে ঝুঁকে; ঊর্ধ্বদিকে আহূত হইলে তাহারা কেহ উঠিতে স্বীকার করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে। সেইজন্য তারা মহান ঈশ্বরকে, অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দারা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে। সেইজন্য তারা আল্লাহ্‌তা’লাকে, অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজারা আমার কাছ থেকে দূরে সরে যেতে বদ্ধপরিকর, তারা জোয়ালে বদ্ধ হয়ে কাঁদবে কিন্তু কেউ তা সরিয়ে দিতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার লোকেরা আশা করে যে আমি তাদের কাছে ফিরে যাব| তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রজারা দৃঢ় প্রতিজ্ঞ আমার থেকে দূরে যাওয়ার জন্য। যদিও তারা তাদেরকে ডাকে আমার কাছে, আমি, যিনি উপরে আছি, কিন্তু কেউ তাকে উপরে তুলবে না।