Hosea 11:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আফরাহীম, আমি কিভাবে তোমাকে ত্যাগ করবো? হে ইসরাইল, কিভাবে তোমাকে পরের হাতে তুলে দেব? কিভাবে তোমাকে অদ্‌মার মত করবো? কিভাবে তোমাকে সবোয়িমের মত রাখবো? আমার অন্তঃকরণ ব্যাকুল হচ্ছে, আমার করুণা-সমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইফ্রয়িম, আমি কীভাবে তোমাকে ত্যাগ করতে পারি? ইস্রায়েল, আমি কীভাবে তোমাকে অন্যের হাতে সমর্পণ করব? আমি কীভাবে তোমার প্রতি অদ্‌মার মতো আচরণ করব? কীভাবেই বা আমি তোমাকে সবোয়িমের তুল্য করে তুলবো? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সমস্ত অনুকম্পা উথলে উঠছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইফ্রয়িম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব? হে ইস্রায়েল, কিরূপে তোমাকে পরহস্তে সমর্পণ করিব? কিরূপে তোমাকে অদ্‌মার তুল্য করিব? কিরূপে তোমাকে সবোয়িমের ন্যায় রাখিব? আমার মধ্যে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, আমার করুণাসমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইফ্রয়িম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব? হে ইস্রায়েল, কিরূপে তোমাকে পরহস্তে সমর্পণ করিব? কিরূপে তোমাকে অদ্‌মার তুল্য করিব? কিরূপে তোমাকে সবোয়িমের ন্যায় রাখিব? আমার মধ্যে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, আমার করুণাসমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইফ্রয়িম, আমি কি করে তোমাকে ত্যাগ করব? ইস্রায়েল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদ্‌মার ও সবোয়িমের মত ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সব করুণা জেগে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আফরাহীম, আমি কি করে তোমাকে ত্যাগ করব? ইসরাইল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদ্‌মার ও সবোয়িমের মত ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সব মমতা জেগে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল কি করে তোমায় আমি ত্যাগ করব? কি করে আমি সরে যাব তোমার কাছ থেকে? আমি কি আদমার মত তোমাকে ধ্বংস করতে পারি? কিম্বা সেবোয়িমের প্রতি যেমন করেছি তোমার প্রতি কি তেমনই আচরণ করতে পারি? আমার অন্তর আলোড়িত, করুণায় কোমলও বিগলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না| ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই| আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না! আমি তোমাকে সবোযিমের মতো হতে দেব না! আমি তোমার মন বদলাচ্ছি| তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম, আমি কীভাবে তোমাকে ছেড়ে দেব? ইস্রায়েল, আমি কীভাবে তোমাকে অন্যদের কাছে সমর্পণ করব? আমি কীভাবে তোমায় অদমার মত করব? কীভাবে আমি তোমায় সবোয়িমের মত করব? আমার হৃদয় আমার মধ্যে পরিবর্তন হয়েছে; আমার সমস্ত করুণা আন্দোলিত হচ্ছে।