Hosea 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার প্রচণ্ড ক্রোধ সফল করবো না, আফরাহীমের সর্বনাশ করতে ফিরব না, কেননা আমি আল্লাহ্, মানুষ নই; আমি তোমার মধ্যবর্তী পবিত্রতম, কোপে উপস্থিত হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ভয়ংকর ক্রোধ আমি কার্যকর করব না, কিংবা ইফ্রয়িমের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে তাঁকে ছারখার করব না। কারণ আমি ঈশ্বর, মানুষ নই, তোমাদের মধ্যবর্তী আমি সেই এক ও অদ্বিতীয় পবিত্রজন। তাই আমি সক্রোধে উপস্থিত হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন প্রচণ্ড ক্রোধ সফল করিব না, ইফ্রয়িমের সর্ব্বনাশ করিতে ফিরিব না, কেননা আমি ঈশ্বর, মনুষ্য নহি; আমি তোমার মধ্যবর্ত্তী পবিত্রতম, কোপে উপস্থিত হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন প্রচণ্ড ক্রোধ সফল করিব না, ইফ্রয়িমের সর্বনাশ করিতে ফিরিব না, কেননা আমি ঈশ্বর, মনুষ্য নহি; আমি তোমার মধ্যবর্তী পবিত্রতম, কোপে উপস্থিত হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভয়ংকর ক্রোধ আমি প্রকাশ করব না, ইফ্রয়িমকে আর ধ্বংস করব না, কারণ আমি ঈশ্বর, মানুষ নই; আমি তোমার মধ্যে থাকা সেই পবিত্রজন। আমি ক্রোধ নিয়ে আসব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভয়ংকর রাগ আমি প্রকাশ করব না, আফরাহীমকে আর ধ্বংস করব না, কারণ আমি আল্লাহ্, মানুষ নই; আমি তোমার মধ্যে থাকা আল্লাহ্ পাক। আমি রাগ নিয়ে আসব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রোধের বশবর্তী হয়ে আমি তোমাকে দণ্ড দেব না, ধ্বংস করব না আর ইসরায়েলকে, কারণ আমি ঈশ্বর, মানুষ নই। আমি সেই পরম সত্তা, তোমাদেরই মাঝে বিরাজমান, ক্রোধভরে হবে না আমার আগমন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার ভয়ঙ্কর রোধক কখনই জয়ী হতে দেব না| আমি আবার ইফ্রয়িমকে ধ্বংস করব না| আমি ঈশ্বর, আমি মানুষ নই| আমিই সেই পবিত্রজন, আমি তোমাদের সঙ্গেই আছি| আমি ক্রোধ প্রকাশ করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রচণ্ড রাগ প্রকাশ করব না; আমি আর ক্রোধে আসব না তোমার কাছে । কারণ আমি ঈশ্বর মানুষ নই; আমি সেই পবিত্র ঈশ্বর তোমাদের মধ্যে এবং আমি ভীষণ ক্রোধ নিয়ে আসব না।