Hosea 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীম বাতাস খায় ও পূর্বীয় বায়ুর পিছনে দৌড়ে যায়; সে সমস্ত দিন মিথ্যা কথা ও জুলুম বৃদ্ধি করে, তারা আশেরিয়া দেশের সঙ্গে নিয়ম স্থির করেছে এবং মিসরে জলপাই তেল পাঠিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম বাতাস খায়; সে সারাদিন পুবালি বাতাসের পিছু ধাওয়া করে, এবং মিথ্যাচার ও সহিংসতার বৃদ্ধি ঘটায়। সে আসিরিয়ার সঙ্গে মৈত্রীচুক্তি করে ও মিশরে জলপাইয়ের তেল পাঠায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম মিথ্যাকথায় ও ইস্রায়েলকুল ছলনায় আমাকে বেষ্টন করে; এবং যিহূদা এখনও ঈশ্বরের কাছে, বিশ্বস্ত পবিত্রতমের কাছে, চঞ্চল । ইফ্রয়িম বায়ু ভক্ষণ করে ও পূর্ব্বীয় বায়ুর পশ্চাতে দৌড়িয়া যায়; সে সমস্ত দিন মিথ্যাকথা ও উপদ্রব বৃদ্ধি করে, তাহারা অশূরের সহিত নিয়ম স্থির করে, এবং মিসরে তৈল নীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম মিথ্যা কথায় ও ইস্রায়েল-কুল ছলনায় আমাকে বেষ্টন করে; এবং যিহূদা এখনও ঈশ্বরের কাছে, বিশ্বস্ত পবিত্রতমের কাছে, চঞ্চল। ইফ্রয়িম বায়ু ভক্ষণ করে ও পূর্বীয় বায়ুর পশ্চাতে দৌড়াইয়া যায়; সে সমস্ত দিন মিথ্যা কথা ও উপদ্রব বৃদ্ধি করে, তাহারা অশূরের সহিত নিয়ম স্থির করে, এবং মিসরে তৈল নীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম বাতাস খায়; সে সারাদিন পূবের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও অত্যাচার বাড়িয়ে তোলে। সে আসিরিয়ার সংগে সন্ধি করেছে এবং মিসরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম বাতাস খায়; সে সারাদিন পূর্বের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও জুলুম বাড়িয়ে তোলে। সে আশেরিয়ার সংগে সন্ধি করেছে এবং মিসরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের সমস্ত কাজই অর্থহীন, ধ্বংসই তার পরিণাম। মিথ্যাচার ও উপদ্রবের মাত্রা তারা বাড়িয়ে চলে। আসিরিয়ার সঙ্গে তারা সন্ধি করে, আবার মিশরে নিয়ে যায় তৈল সম্ভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম তার সময় নষ্ট করছে- ইস্রায়েল সারাদিন ধরে “হাওয়ার পেছনে ছুটছে|” জনসাধারণ আরো বেশী করে মিথ্যা বলছে| তারা আরো বেশী চুরি করছে| তারা অশূরের সঙ্গে চুক্তি করেছে, এবং তাদের জলপাই তেল মিশরে বহন করে নিয়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম বাতাস খায় এবং পূর্বীয় বাতাসের পিছনে যায়। সে ক্রমাগত মিথ্যার এবং হিংসার বৃদ্ধি করে। তারা অশূরের সঙ্গে নিয়ম করে এবং জিতবৃক্ষের তেল মিশরে নিয়ে যায়।