Hosea 12:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এক জন নবী দ্বারা ইসরাইলকে মিসর থেকে এনেছিলেন, আর এক জন নবী দ্বারা সে পালিত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মিশর থেকে ইস্রায়েলকে মুক্ত করে আনার জন্য এক ভাববাদীকে ব্যবহার করলেন; এক ভাববাদীর দ্বারা তিনি তাদের তত্ত্বাবধান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু একজন ভাববাদী দ্বারা ইস্রায়েলকে মিসর হইতে আনিয়াছিলেন; আর এক জন ভাববাদী দ্বারা সে পালিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু একজন ভাববাদী দ্বারা ইস্রায়েলকে মিসর হইতে আনিয়াছিলেন, আর একজন ভাববাদী দ্বারা সে পালিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর থেকে ইস্রায়েলকে নিয়ে আসবার জন্য সদাপ্রভু একজন নবীকে ব্যবহার করেছিলেন; তাঁকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর থেকে ইসরাইলকে নিয়ে আসবার জন্য মাবুদ একজন নবীকে ব্যবহার করেছিলেন; তাঁকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর একজন নবীর দ্বারা মিশর থেকে ইসরায়েলকে উদ্ধার করে আনলেন, নবীর সাহায্যেই প্রতিপালন করলেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর একজন ভাববাদীকে ব্যবহার করে ইস্রায়েলকে মিশর থেকে বের করে নিয়ে গিয়েছিলেন এবং ইস্রায়েলকে নিরাপদে রাখার জন্য প্রভু একজন ভাববাদীকে ব্যবহার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু ইস্রায়েলকে মিশর দেশ থেকে একজন ভাববাদীর সাহায্যে নিয়ে এসেছেলেন এবং একজন ভাববাদীর মাধ্যমে তাদের দেখাশুনা করেছিলেন।