Hosea 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীম তাঁকে অতিশয় অসন্তুষ্ট করেছে; এজন্য তার রক্ত তারই উপরে থাকবে, আর তার প্রভু তার উপহাস তাকে ফিরিয়ে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইফ্রয়িম ভীষণভাবে তাঁর ক্রোধের উদ্রেক করেছে; তার প্রভু তার রক্তপাতের অপরাধ তাঁর উপরেই বর্তাবেন ও তার উপেক্ষার কারণে তাকে শাস্তি দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম [তাঁহাকে] অতিশয় অসন্তুষ্ট করিয়াছে; এই জন্য তাহার রক্ত তাহারই উপরে থাকিবে, আর তাহার প্রভু তাহার টিটকারি তাহার প্রতি ফিরাইয়া দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম [তাঁহাকে] অতিশয় অসন্তুষ্ট করিয়াছে; এই জন্য তাহার রক্ত তাহারই উপরে থাকিবে, আর তাহার প্রভু তাহার টিট্কারি তাহার প্রতি ফিরাইয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইফ্রয়িম সদাপ্রভুকে ভীষণ অসন্তুষ্ট করে তুলেছিল; সেইজন্য তার প্রভু তার মন্দ কাজের জন্য তাকেই দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আফরাহীম মাবুদকে ভীষণ রাগিয়ে তুলেছিল; সেইজন্য তার মালিক তার খারাপ কাজের জন্য তাকেই দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল তাঁর তীব্র ক্রোধের উদ্রেক করেছে তাই প্রভু পরমেশ্বর তার রক্তপাতের জন্য তাকেই দায়ী করবেন, তার দেওয়া অপবাদ তাকেই দেবেন ফিরিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইফ্রয়িম প্রভুকে অত্যন্ত রুদ্ধ করে তুলল| ইফ্রয়িম বহু লোককে হত্যা করেছিল সেজন্য সে তার অপরাধের শাস্তি পাবে| তার গুরু (প্রভু) তাকে তার অবমাননা সহ্য করতে বাধ্য করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম সদাপ্রভুকে প্রচণ্ড রেগে যেতে বাধ্য করেছে। তাই তার প্রভু তার রক্তের দোষ তার উপরেই ছেড়ে দেবেন এবং তাকে প্রতিফল দেবেন তার লজ্জাজনক কাজের জন্য।