Hosea 12:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার সঙ্গে মাবুদের ঝগড়া আছে, তিনি ইয়াকুবকে তার পথ অনুসারে দণ্ড দেবেন, তার কার্যানুযায়ী প্রতিফল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে এক অভিযোগ আনবেন; তিনি যাকোবকে তার জীবনাচরণ অনুযায়ী দণ্ড দেবেন তার কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার সহিত সদাপ্রভুর বিবাদ আছে, তিনি যাকোবকে তাহার পথানুসারে দণ্ড দিবেন, তাহার কার্য্যানুযায়ী প্রতিফল দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার সহিত সদাপ্রভুর বিবাদ আছে, তিনি যাকোবকে তাহার পথানুসারে দণ্ড দিবেন, তাহার কার্যানুযায়ী প্রতিফল দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার বিরুদ্ধে সদাপ্রভুর একটা নালিশ আছে; যাকোবের আচার-ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বিরুদ্ধে মাবুদের একটা নালিশ আছে; ইয়াকুবের আচার-ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদার বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের অভিযোগ আছে, যাকোবের আচরণ অনুযায়ী তিনি করবেন তার দণ্ডবিধান, তাকে তিনি দেবেন তার কর্মের প্রতিফল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “ইস্রায়েলের বিরুদ্ধে আমার বলবার বিষয় আছে| যাকোব তার কাজের জন্যে অবশ্যই শাস্তি পাবে| যে সব খারাপ কাজ সে করেছে তার জন্য সে অবশ্যই শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর যিহূদার বিরুদ্ধেও কথা আছে এবং যাকোবকে শাস্তি দেবেন সে যা করছে তার জন্য; তিনি তার কাজের প্রতিফল দেবেন।