Hosea 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল; সে তাঁর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল; সে বেথেলে তাঁকে পেয়েছিলে, তিনি সেখানে আমাদের সঙ্গে আলাপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে বিজয়ী হয়েছিল; সে সজল নয়নে তাঁর কৃপা ভিক্ষা করেছিল। সে বেথেলে তাঁর সন্ধান পেয়েছিল এবং সেখানে তাঁর সঙ্গে করেছিল কথোপকথন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, সে দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল; সে তাঁহার নিকটে রোদন ও বিনতি করিয়াছিল; সে বৈথেলে তাঁহাকে পাইয়াছিল, তিনি সেখানে আমাদের সহিত আলাপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, সে দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল; সে তাঁহার নিকটে রোদন ও বিনতি করিয়াছিল; সে বৈথেলে তাঁহাকে পাইয়াছিল, তিনি সেখানে আমাদের সহিত আলাপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে স্বর্গদূতের সংগে যুদ্ধ করে তাঁকে হারিয়ে দিয়েছিল; সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বৈথেলে সদাপ্রভুকে পেয়েছিল এবং সেখানে সদাপ্রভু আমাদের সংগে কথা বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে ফেরেশতার সংগে যুদ্ধ করে তাঁকে হারিয়ে দিয়েছিল; সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বেথেলে মাবুদকে পেয়েছিল এবং সেখানে মাবুদ আমাদের সংগে কথা বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গদূতের সঙ্গে সে যুদ্ধে জয়ী হয়েছিল, তাঁর অনুগ্রহ লাভের জন্য রোদন ও বিনতি করেছিল সে। বেথেলে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন, সেখানে কথা বলেছিলেন তার সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল| সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল| বৈথেলে এই ঘটনা ঘটে| সেখানে, সে আমাদের সঙ্গে কথা বলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে দূতের সাথে লড়াই করেছিল এবং জিতে ছিল। সে কেঁদেছিল এবং অনুরোধ করেছিল তার দয়া পাওয়ার জন্য। সে বৈথেলে ঈশ্বরকে পেয়েছিল; তাদের ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিল।