Hosea 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তোমার আল্লাহ্‌র কাছে ফিরে এসো, রহম ও ন্যায়বিচার রক্ষা কর; প্রতিদিন তোমার আল্লাহ্‌র অপেক্ষায় থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে; তাই ভালোবাসা ও ন্যায়বিচার রক্ষা করো এবং সবসময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি আপন ঈশ্বরের কাছে ফিরিয়া আইস; দয়া ও ন্যায়বিচার রক্ষা কর; নিত্য আপন ঈশ্বরের অপেক্ষায় থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি আপন ঈশ্বরের নিকটে ফিরিয়া আইস, দয়া ও ন্যায়বিচার রক্ষা কর; নিত্য আপন ঈশ্বরের অপেক্ষায় থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন হে যাকোব-বংশের লোকেরা, তোমাদের ঈশ্বরের কাছে তোমরা ফিরে এস; তোমরা বিশ্বস্ততা ও ন্যায়বিচার রক্ষা কর এবং সর্বদা তোমাদের ঈশ্বরের অপেক্ষায় থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন হে ইয়াকুব-বংশের লোকেরা, তোমাদের আল্লাহ্‌র কাছে তোমরা ফিরে এস; তোমরা বিশ্বস্ততা ও ন্যায়বিচার রক্ষা কর এবং সর্বদা তোমাদের আল্লাহ্‌র অপেক্ষায় থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ঈশ্বরের করুণায় ফিরে এস তোমরা, তাঁর কাছে আনুগত্য ও ন্যায়বিচারের অনুশীলন কর, সর্বদা তোমরা ঈশ্বরের প্রতীক্ষায় থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য তোমরা তোমাদের ঈশ্বরের কাছে ফিরে এসো| তাঁর বশবর্তী হও, সঠিক কাজ কর! সব সময় তোমার ঈশ্বরকে বিশ্বাস কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমার ঈশ্বরের দিকে ফিরে এসো। নিয়মের বিশ্বস্ততা এবং ন্যায়বিচার বজায় রাখো এবং তোমাদের ঈশ্বরের অপেক্ষায় থাক।