Hosea 12:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আফরাহীম বলেছে, আমি তো ঐশ্বর্যবান হলাম, নিজের জন্য সংস্থান করলাম, আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাবে না, যাতে গুনাহ্ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম গর্ব করে, “আমি অত্যন্ত ধনী; আমি বিস্তর ধনসম্পদের অধিকারী হয়েছি। আমার এইসব ধনসম্পদের ঐশ্বর্যের মধ্যে তারা কোনো অধর্ম বা পাপ খুঁজে পাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইফ্রয়িম বলিয়াছে, আমি ত ঐশ্বর্য্যবান্ হইলাম, আপনার নিমিত্ত সংস্থান করিলাম; আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাইবে না, যাহাতে পাপ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইফ্রয়িম বলিয়াছে, আমি ত ঐশ্বর্যবান হইলাম, আপনার নিমিত্ত সংস্থান করিলাম, আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাইবে না, যাহাতে পাপ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বলে, ‘আমি খুব ধনী হয়েছি, অনেক ধন-সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোন দোষ বা পাপ খুঁজে পাবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বলে, ‘আমি খুব ধনী হয়েছি, অনেক ধন-সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোন দোষ বা গুনাহ্ খুঁজে পাবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক তারই মত ইসরায়েল বলেছে: ‘আমি ধনী, নিজের ভোগের জন্য অর্জন করেছি সম্পদ’ কিন্তু তার সমস্ত ধনসম্পদ থাকা সত্ত্বেও সে এড়াতে পারবে না তার পাপের দায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম বলেছিল, ‘আমি একজন ধনী! আমি প্রকৃত ধন খুঁজে পেয়েছি! কোনো ব্যক্তি আমার অপরাধ সম্পর্কে জানতে পারবে না| কোনও ব্যক্তিই আমার পাপের সম্বন্ধে জানতে পারবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম বলল, “আমি অবশ্যই খুব ধনী হলাম; আমি আমার জন্য ধনসম্পদ খুঁজে পেলাম। আমার সমস্ত কাজে তারা আমার কোন দোষ খুঁজে পায়নি, কোন কিছু যা পাপ।”