Hosea 12:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্ মাবুদ; আমি নির্দিষ্ট ঈদের দিনের মত তোমাকে পুনর্বার তাঁবুতে বাস করাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে; আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাব, যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমিই মিসর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি পর্ব্বদিনের ন্যায় তোমাকে পুনর্ব্বার তাম্বুতে বাস করাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমিই মিসর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি পর্বদিনের ন্যায় তোমাকে পুনর্বার তাম্বুতে বাস করাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে ইফ্রয়িম, আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট পর্বের সময়ের মত করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে আফরাহীম, আমিই তোমার মাবুদ আল্লাহ্; আমি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট ঈদের সময়ের মত করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন মিশরে ছিলে তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর তোমাদের ঈশ্বর। মরুপ্রান্তরে যেমন তোমরা তাঁবুতে থাকতে তেমনি আবার আমি তোমাদের তাঁবুতে বাস করাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু মিশরের ভূমিতে তোমরা যতদিন ছিলে ততদিন আমিই তোমাদের প্রভু, ঈশ্বর ছিলাম| ঈশ্বর সমাগম তাঁবুতে থাকার সময়ের মতো আমি তোমাদের তাঁবুতে বাস করবার ব্যবস্থা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যে তোমাদের সঙ্গে মিশর দেশ থেকে আছে। আমি আবার তোমাদের তাঁবুতে বাস করাব, যেমন নির্ধারিত পর্বের দিন কালে ছিল।