Hosea 13:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীম কথা বললে লোকের ত্রাস জন্মাত, ইসরাইল দেশে সে উন্নত হয়েছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম কথা বললে লোকেরা শিহরিত হত; সে ইস্রায়েলে উন্নীত হয়েছিল। কিন্তু বায়াল-দেবতার পূজার্চনা করে সে অপরাধী সাব্যস্ত হল ও মৃত্যুবরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম কথা কহিলে লোকের ত্রাস জন্মিত, ইস্রায়েলে সে উন্নত হইয়াছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম কথা কহিলে লোকের ত্রাস জন্মিত, ইস্রায়েলে সে উন্নত হইয়াছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম কথা বললে লোকে কাঁপত; ইস্রায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে সে মহান হয়েছিল। কিন্তু বাল দেবতার পূজা করবার দোষে দোষী হয়ে সে মরেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম কথা বললে লোকে কাঁপত; ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে সে মহান হয়েছিল। কিন্তু বাল দেবতার পূজা করবার দোষে দোষী হয়ে সে মরেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল কথা বললে লোকে কাঁপত, ইসরায়েলকুলে সে লাভ করেছিল উন্নতি, কিন্তু তার মরণ হল বেল দেবতার পূজার অপরাধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম ইস্রায়েলে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছিল| ইফ্রয়িম কথা বলত এবং জনসাধারণ ভয়ে কাঁপত| কিন্তু ইফ্রয়িম পাপ করেছিল, সে বালকে পূজো করতে আরম্ভ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ইফ্রয়িম কথা বলল, সেখানে কেঁপে উঠেছিল। সে নিজেকে উন্নত করেছিল ইস্রায়েলের মধ্যে, কিন্তু সে দোষী হল বালদেবের উপাসনা করে এবং মারা গেল।