Hosea 13:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বল দেখি, তোমার বাদশাহ্ কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে রক্ষা করবে? তোমার কাজীরাই বা কোথায়? তুমি তো বলতে, আমাকে বাদশাহ্ ও শাসনকর্তাদের দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে? তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়, যাদের সম্পর্কে তুমি বলেছিলে, ‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বল দেখি, তোমার রাজা কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে ত্রাণ করিবে? তোমার বিচারকর্ত্তৃগণই বা কোথায়? তুমি ত বলিতে, আমাকে রাজা ও অধ্যক্ষগণ দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বল দেখি, তোমার রাজা কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে ত্রাণ করিবে? তোমার বিচারকর্তৃগণই বা কোথায়? তুমি ত বলিতে, আমাকে রাজা ও অধ্যক্ষগণ দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার রাজা কোথায় যে তোমার সব শহরে তোমাকে রক্ষা করতে পারবে? তোমার শাসনকর্তারা কোথায় যাদের বিষয় তুমি বলতে, ‘আমাকে রাজা ও শাসনকর্তাদের দাও’?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বাদশাহ্ কোথায় যে তোমার সব শহরে তোমাকে রক্ষা করতে পারবে? তোমার শাসনকর্তারা কোথায় যাদের বিষয় তুমি বলতে, ‘আমাকে বাদশাহ্ ও শাসনকর্তাদের দাও’?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোথায় আছেন তোমাদের রাজা যিনি তোমাদের এখন রক্ষা করবেন? কোথায়ই বা তোমাদের সেই নগরপালেরা? যাদের সম্পর্কে তোমরা বলেছিলে: ‘আমরা রাজা চাই, আমরা শাসনকর্তা চাই।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের রাজা কোথায়? তোমাদের কোন শহরেই সে তোমাদের রক্ষা করতে পারবে না! তোমাদের বিচারকরা কোথায়? তোমরা তাদের খোঁজ করে বলছো, ‘আমাদের একজন রাজা এবং কিছু নেতা দাও|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমার রাজা কোথায়, যাতে সে তোমার সমস্ত শহরে তোমায় রক্ষা করতে পারে? কোথায় তোমার শাসকেরা, যার বিষয়ে তুমি আমায় বলেছিলে, “আমায় একটা রাজা দাও ও অধিকারী দাও?”