Hosea 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে বাদশাহ্‌ দিয়েছি, আর ভীষণ রাগান্বিত হয়ে তাকে হরণ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ক্রোধ করিয়া তোমাকে রাজা দিয়াছি, আর কোপ করিয়া তাহাকে হরণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ক্রোধ করিয়া তোমাকে রাজা দিয়াছি, আর কোপ করিয়া তাহাকে হরণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি ভীষণ অসন্তুষ্ট হয়ে তোমাকে একজন রাজা দিয়েছিলাম এবং আমার ক্রোধে তাকে নিয়েও গিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি রাগ করে তোমাকে একজন বাদশাহ্‌ দিয়েছিলাম এবং আমার ক্রোধে তাকে নিয়েও গিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি রুষ্ট হয়ে তোমাদের ‘রাজা’ দিয়েছিলাম, ক্রোধভরে আবার আমিই তাকে করেছি অপসারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি রুদ্ধ হয়েছিলাম এবং আমি তোমাকে একজন রাজা দিয়েছিলাম| তারপর আমি যখন খুবই রুদ্ধ হয়েছিলাম, তখন তাকে নিয়ে গিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের রাজা দিয়েছি আমার রাগে এবং আমি আমার প্রচণ্ড ক্রোধে তাকে সরিয়ে দিয়েছি।