Hosea 13:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাতালের হাত থেকে আমি তাদের উদ্ধার করবো, মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করবো। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি থেকে গুপ্ত থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব; মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব। ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়? ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়? “সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাতালের হস্ত হইতে আমি তাহাদিগকে উদ্ধার করিব, মৃত্যু হইতে আমি তাহাদিগকে মুক্ত করিব। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি হইতে গুপ্ত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাতালের হস্ত হইতে আমি তাহাদিগকে উদ্ধার করিব, মৃত্যু হইতে আমি তাহাদিগকে মুক্ত করিব। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি হইতে গুপ্ত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মৃতস্থানের শক্তি থেকে আমি মূল্য দিয়ে তাকে ছাড়িয়ে আনব। মৃত্যু থেকে আমি তাকে মুক্ত করব। হে মৃত্যু, তোমার মড়ক সব কোথায়? হে মৃতস্থান, কোথায় তোমার ধ্বংস? আমি কোন মমতা করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কবরের শক্তি থেকে আমি মূল্য দিয়ে তাকে ছাড়িয়ে আনব। মৃত্যু থেকে আমি তাকে মুক্ত করব। হে মৃত্যু, তোমার মহামারী সব কোথায়? হে কবর, কোথায় তোমার ধ্বংস? আমি কোন মমতা করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মৃতলোক, গ্রাস কর ওদের, মৃত্যুর করাল কবল থেকে ওদের রক্ষা করব না আমি। হে মৃত্যু, আন তোমার মহামারীর মারণাস্ত্র! হে মৃতলোক, সংহার কর ওদের, কারণ ওদের প্রতি আমার বিন্দুমাত্র করুণা নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তাদের কবর থেকে রক্ষা করব! আমি তাদের মৃত্যুর হাত থেকে মুক্তি দেব! মৃত্যু, তোমার রোগগুলি কোথায়? কবর, কোথায় তোমার বিনষ্ট করার ক্ষমতা? আমি শোক প্রকাশ করার কোন কারণই দেখি না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কি সত্যি তাদের উদ্ধার করব পাতালের শক্তি থেকে? আমি কি সত্যি তাদের মৃত্যু থেকে উদ্ধার করব? মৃত্যু, তোমার মহামারী কোথায়? এখানে আনো তাদের। পাতাল, কোথায় তোমার বিনাশ? তা এখানে আনো। করুণা আমার চোখ থেকে লুকানো।