Hosea 13:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও আফরাহীম ভাইদের মধ্যে ফলবান হয়, তবুও একটি পূর্বীয় বায়ু আসবে, মাবুদের শ্বাস মরুভূমি থেকে উঠে আসবে; তাতে তার ফোয়ারা শুকনো হবে ও তার উৎস শুকিয়ে যাবে। ঐ ব্যক্তি তার সমস্ত মনোরম পাত্রের ভাণ্ডার লুট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার প্রতি সহানুভূতিশীল হব না, সদাপ্রভুর কাছ থেকে আসবে এক পুবালি বাতাস, মরুপ্রান্তরের মধ্যে তা প্রবাহিত হবে; তার ঝরনার স্রোতোধারা রুদ্ধ হবে, এবং তার কুয়োগুলি শুকিয়ে যাবে। তার ভাণ্ডারগৃহ, তাঁর সমস্ত সম্পদ লুন্ঠিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি ইফ্রয়িম ভ্রাতৃগণের মধ্যে ফলবান্ হয়, তথাপি এক পূর্ব্বীয় বায়ু আসিবে, সদাপ্রভুর শ্বাস প্রান্তর হইতে উঠিয়া আসিবে; তাহাতে তাহার উনুই শুষ্ক হইবে, ও তাহার উৎস শুকাইয়া যাইবে। ঐ ব্যক্তি তাহার সমস্ত মনোরম্য পাত্রের ভাণ্ডার লুটিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি ইফ্রয়িম ভ্রাতৃগণের মধ্যে ফলবান হয়, তথাপি এক পূর্বীয় বায়ু আসিবে, সদাপ্রভুর শ্বাস প্রান্তর হইতে উঠিয়া আসিবে; তাহাতে তাহার উনুই শুষ্ক হইবে, ও তাহার উৎস শুকাইয়া যাইবে। ঐ ব্যক্তি তাহার সমস্ত মনোরম্য পাত্রের ভাণ্ডার লুটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও বা ইফ্রয়িম তার ভাইদের মধ্যে সফলতা লাভ করে তবুও সদাপ্রভুর কাছ থেকে একটা পূবালী বাতাস মরু-এলাকা থেকে বয়ে আসবে; তার ফোয়ারাতে জল থাকবে না ও তার কূয়া শুকিয়ে যাবে। তার ভাণ্ডারের সব দামী জিনিস লুট করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও বা আফরাহীম তার ভাইদের মধ্যে সফলতা লাভ করে তবুও মাবুদের কাছ থেকে একটা পূবালী বাতাস মরুভূমি থেকে বয়ে আসবে; তার ঝর্ণাতে পানি থাকবে না ও তার কূয়া শুকিয়ে যাবে। তার ভাণ্ডারের সব দামী জিনিস লুট করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল যদি তার জ্ঞাতিদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ও, তাহলেও মরুপ্রান্তর থেকে আসবে প্রভু পরমেশ্বরের নিঃশ্বাসে উৎপন্ন এক পূবালী মরু ঝড়, যার ফলে তার জলের উৎসগুলি যাবে শুকিয়ে, ঝর্ণাগুলিও হবে লুপ্ত। সেই ঝড়ে উড়ে যাবে তার মূল্যবান সম্পদের ভাণ্ডার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল তার ভাযেদের সঙ্গে বড় হয়েছে| কিন্তু পূর্ব দিক থেকে একটি শক্তিশালী ঝড় আসবে আর মরুভূমির দিক থেকে প্রভুর ঝড় বইবে| তখন ইস্রায়েলের কুয়ো শুকিয়ে যাবে| তার জলের ঝর্ণাগুলি শুকিয়ে যাবে| ইস্রায়েলের কোষাগার থেকে যা কিছু মুল্যবান তার সব কিছুই বাতাস উড়িয়ে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও ইফ্রয়িম তার ভায়েদের মধ্যে সমৃদ্ধ, তবুও পূর্বীয় বাতাস আসবে, সদাপ্রভুর বাতাস উঠবে মরুভূমি থেকে। ইফ্রয়িমের জল ধারা শুকিয়ে যাবে এবং তার কুয়োয় জল থাকবে না। তার শত্রু তার গুদাম ঘরের সমস্ত মূল্যবান জিনিস লুট করে নিয়ে যাবে।