Hosea 13:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সামেরিয়া দণ্ড পাবে, কারণ সে তার আল্লাহ্‌র বিরুদ্ধাচারিণী হয়েছে, তারা তলোয়ারের আঘাতে মারা পড়বে, তাদের শিশুদেরকে আছড়ে খণ্ড খণ্ড করা যাবে, তাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমরিয়ার লোকেরা তাদের অপরাধ অবশ্য বহন করবে, কারণ তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে। তারা তরোয়ালতে পতিত হবে; তাদের শিশুদের মাটিতে আছড়ে চূর্ণ করা হবে, তাদের অন্তঃসত্ত্বা নারীদের উদর বিদীর্ণ করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমরিয়া দণ্ড পাইবে, কারণ সে আপন ঈশ্বরের বিরুদ্ধাচারিণী হইয়াছে, তাহারা খড়্‌গে পতিত হইবে, তাহাদের শিশুগণকে আছাড়িয়া খণ্ড খণ্ড করা যাইবে, তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমরিয়া দণ্ড পাইবে, কারণ সে আপন ঈশ্বরের বিরুদ্ধাচারিণী হইয়াছে, তাহারা খড়্‌গে পতিত হইবে, তাহাদের শিশুগণকে আছড়াইয়া খণ্ড খণ্ড করা যাইবে, তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমরিয়ার লোকেরা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দায়ী হবে। তারা যুদ্ধে মারা পড়বে; তাদের ছোট ছেলেমেয়েদের মাটিতে আছাড় মেরে চুরমার করা হবে এবং তাদের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সামেরিয়ার লোকেরা তাদের আল্লাহ্‌র বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দায়ী হবে। তারা যুদ্ধে মারা পড়বে; তাদের ছোট ছেলেমেয়েদের মাটিতে আছাড় মেরে চুরমার করা হবে এবং তাদের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে ফেলা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমরিয়া তার অপরাধের দণ্ডভোগ করবে, কারণ সে বিদ্রোহ করেছে তার ঈশ্বরের বিরুদ্ধে। তারা নিহত হবে যুদ্ধে, তাদের শিশুদের আছড়ে মেরে ফেলা হবে, আর বিদীর্ণ করা হবে গর্ভবতী নারীদের উদর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়া অবশ্যই শাস্তি পাবে| কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে গেছে| ইস্রায়েল জাতি তরবারির সাহায্যেই নিহত হবে| তাদের সন্তানদের টুকরো টুকরো করে ছিন্ন করে দেওয়া হবে| তাদের গর্ভবতী মেয়েদের ছিঁড়ে ফেলা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়া দোষী হবে, কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা তলোয়ারে মারা যাবে; তাদের শিশুদের ছুঁড়ে ফেলে খণ্ড খণ্ড করা হবে এবং তাদের গর্ভবতী মহিলাদের চেরা হবে।