Hosea 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন তারা উত্তরোত্তর আরও গুনাহ্ করছে, তারা নিজেদের জন্য নিজেদের রূপা দ্বারা ছাঁচে ঢালা মূর্তি ও নিজেদের বুদ্ধি অনুযায়ী মূর্তি তৈরি করেছে; সে সমস্তই শিল্পকারদের কর্মমাত্র; তাদেরই বিষয়ে ওরা বলে, যেসব লোক কোরবানী করে, তারা বাছুরগুলোকে চুম্বন করুক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন তারা আরও বেশি পাপ করছে; তাদের রুপো দিয়ে তারা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করে, যেগুলি কুশলী হাতে নির্মিত সুন্দর সব দেবমূর্তি, সেগুলি সবই কারিগরদের শিল্পকর্ম। এসব লোকেদের সম্পর্কে বলা হয়, “তারা নর বলি দেয়! এবং বাছুর-প্রতিমাদের চুম্বন করে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন তাহারা উত্তরোত্তর আরও পাপ করিতেছে, তাহারা আপনাদের নিমিত্ত আপনাদের রৌপ্য দ্বারা ছাঁচে ঢালা প্রতিমা, ও আপনাদের নিজ বুদ্ধির মত পুত্তলি নির্ম্মাণ করিয়াছে; সেই সমস্তই শিল্পকারদের কর্ম্মমাত্র; তাহাদেরই বিষয়ে উহারা বলে, যে সকল লোক যজ্ঞ করে, তাহারা গোবৎসদিগকে চুম্বন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন তাহারা উত্তরোত্তর আরও পাপ করিতেছে, তাহারা আপনাদের নিমিত্ত আপনাদের রৌপ্য দ্বারা ছাঁচে ঢালা প্রতিমা, ও আপনাদের নিজ বুদ্ধির মত পুত্তলি নির্মাণ করিয়াছে; সেই সমস্তই শিল্পকারদের কর্মমাত্র; তাহাদেরই বিষয়ে উহারা বলে, যে সকল লোক যজ্ঞ করে, তাহারা গোবৎসদিগকে চুম্বন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তার লোকেরা আরও বেশী করে পাপ করছে; তাদের রূপা দিয়ে তারা নিজেদের জন্য ছাঁচে ঢালা প্রতিমা, অর্থাৎ পাকা হাতে গড়া মূর্তি তৈরী করেছে; সেগুলো সবই কারিগরদের কাজ। এই মূর্তিগুলোর সম্বন্ধে তারা বলে, “যারা উৎসর্গ করে তারা বাছুর-প্রতিমাগুলোকে চুম্বন করুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তার লোকেরা আরও বেশী করে গুনাহ্ করছে; তাদের রূপা দিয়ে তারা নিজেদের জন্য ছাঁচে ঢালা প্রতিমা, অর্থাৎ পাকা হাতে গড়া মূর্তি তৈরী করেছে; সেগুলো সবই কারিগরদের কাজ। এই মূর্তিগুলোর সম্বন্ধে তারা বলে, “যারা উৎসর্গ করে তারা বাছুর-মূর্তিগুলোকে চুম্বন করুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা এখন আরও বেশী পাপাচরণ করছে, নিজেদের জন্য তারা তৈরী করছে ছাঁচে ঢালাই করা প্রতিমা, কারুকার্যশোভিত রূপোর বিগ্রহ, সেগুলি সবই শিল্পীর হাতের কীর্তি। এগুলি সম্পর্কে তারা লোকদের বলে: ‘এদের উদ্দেশে বলিদান কর, গোবৎসের মূর্তিগুলিকে চুম্বন কর।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ইস্রায়েল জাতি এমশঃ আরো বেশী পাপ করছে| তাদের নিজেদের জন্য তারা মূর্ত্তি তৈরি করছে| মজুররা রূপো দিয়ে ওই সৌখীন মূর্ত্তিগুলো তৈরি করছে| তারপর ওই লোকরা তাদের মূর্ত্তিগুলির সঙ্গে কথা বলছে| ওই মূর্ত্তিগুলির জন্যে তারা বলি উৎসর্গ করছে| তারা ওই সোনার বাছুরগুলোকে চুমু খাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তারা অনেক অনেক পাপ করছে। তারা তাদের রূপা দিয়ে ছাঁচে ঢালা প্রতিমা করেছে, যতটা সম্ভব দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরী করেছে, সব কিছুই শিল্পকারদের কাজ ছিল। লোকেরা তাদের বলত, “এই সকল লোকেরা যারা বলিদান করে তারা এই বাছুরকে চুমু খাক।”