Hosea 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্ মাবুদ; আমাকে ছাড়া আর কোন আল্লাহ্কে তুমি জানবে না এবং আমি ছাড়া তোমার আর কোন উদ্ধারকর্তা নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন। আমাকে ছাড়া আর কোনো ঈশ্বরকে তোমরা জানো না, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমিই মিসর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু; আমা ব্যতিরেকে আর কোন ঈশ্বরকে তুমি জানিবে না, এবং আমা ভিন্ন ত্রাণকর্ত্তা আর কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি আমিই মিসর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু; আমা ব্যতিরেকে আর কোন ঈশ্বরকে তুমি জানিবে না, এবং আমা ভিন্ন ত্রাণকর্তা আর কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “মিসর থেকে তোমাকে বের করে আনবার সময় থেকে আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু। আমি ছাড়া তোমার আর কোন ঈশ্বর নেই; আমি ছাড়া তোমার আর কোন উদ্ধারকর্তা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “মিসর থেকে তোমাকে বের করে আনবার সময় থেকে আমিই তোমার মাবুদ আল্লাহ্। আমি ছাড়া তোমার আর কোন মাবুদ নেই; আমি ছাড়া তোমার আর কোন উদ্ধারকর্তা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন মিশরে ছিলে, তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর, তোমাদের ঈশ্বর। আমাকে ছাড়া কোনও ঈশ্বরকে তোমরা জানতে না, আমি ছাড়া তোমাদের ছিল না কোন পরিত্রাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন থেকে তোমরা মিশরের মাটিতে আছো তখন থেকেই আমি তোমাদের প্রভু ঈশ্বর| তোমরা আমাকে ছাড়া অন্য কোন ঈশ্বরকে চিনতে না| আমি ছাড়া আর কোন ত্রাণকর্তা নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে এসেছি। তুমি অন্য কোন দেবতাকে মানবে না কিন্তু আমাকে মানবে; তুমি অবশ্যই স্বীকার করবে যে আমি ছাড়া সেখানে আর কোন রক্ষাকর্তা নেই।