Hosea 13:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে, তোমাকে দেখাশুনা করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই প্রান্তরে, মহাতৃষ্ণার দেশে, তোমাকে জ্ঞাত ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই প্রান্তরে মহাতৃষ্ণার দেশে, তোমাকে জ্ঞাত ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকায়, ভীষণ শুকনা দেশে আমিই তোমাকে দেখাশোনা করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে আমিই তোমাকে দেখাশোনা করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই ঊষর প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছি, ভরণ-পোষণ পেয়ে তোমরা পরিতৃপ্ত হলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই মরুভূমিতে তোমাদের চিনতাম – আমি সেই সমতল শুকনো মাটির দেশে তোমাদের চিনতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মরুপ্রান্তে তোমাকে জানতাম, সেই ভীষণ শুকনোর দেশে জানতাম।